বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মো. গোলাম রাসেল (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে শেরপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গোলাম রাসেল উপজেলার মৃত গোলাম মর্তুজার ছেলে। তিনি বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
শেরপুর থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেরপুর থানার মামলা নম্বর-১৭ এবং জিআর নম্বর-৩২৭-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন