সংবাদ
সংবাদ

বিপ্লবী শহীদ রামেশ্বর বন্দ্যোপাধ্যায়ের ৮১তম মৃত্যুবার্ষিকী আজ

নাছির উদ্দিন আহমেদ জুয়েল
নাছির উদ্দিন আহমেদ জুয়েল
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

বিপ্লবী শহীদ রামেশ্বর বন্দ্যোপাধ্যায়ের ৮১তম মৃত্যুবার্ষিকী আজ
১৯৪৫ সালের ২২ নভেম্বর স্থানীয় খবরকাগজে ছাপা ছাত্র শহীদ রামেশ্বর বন্দ্যোপাধ্যায়ের ছবি।

১৯৪৫ সালের এই দিনে আজাদ হিন্দ ফৌজের মুক্তির দাবিতে কলকাতার রাজপথে ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হন বিক্রমপুরের কৃতীসন্তান রামেশ্বর বন্দ্যোপাধ্যায়-২১ নভেম্বর আজ তার মৃত্যুবার্ষিকী।

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আত্মত্যাগের এক উজ্জ্বল নাম বিপ্লবী শহীদ রামেশ্বর বন্দ্যোপাধ্যায়। বিক্রমপুরের সন্তান এই তরুণ বিপ্লবী মাত্র ২০ বছর বয়সে ব্রিটিশ পুলিশের গুলিতে প্রাণ দিয়ে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অমর হয়ে আছেন।

জন্ম ও বিক্রমপুরের সঙ্গে সম্পর্ক

রামেশ্বর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ৮ ফেব্রুয়ারি ১৯২৫ সালে তৎকালীন অবিভক্ত বাংলার ঢাকা জেলার ঐতিহাসিক বিক্রমপুর পগনার বাঘরা গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম শৈলেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়।

বর্তমান মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘরা গ্রাম বিক্রমপুরের একটি ঐতিহ্যবাহী জনপদ। এই জনপদের সন্তান রামেশ্বর বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়ে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত হয়ে দেশপ্রেম ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

তবে তার জন্মসাল নিয়ে কিছু প্রকাশিত সূত্রে ১৯২৬ সালের উল্লেখও পাওয়া যায়। অধিক প্রচলিত জীবনীমূলক তথ্য অনুযায়ী ৮ ফেব্রুয়ারি ১৯২৫ সাল গ্রহণ করা হয়।

ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণ

ছাত্রজীবন থেকেই রামেশ্বর বন্দ্যোপাধ্যায় দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। ১৯৪২ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া ভারত ছাড়ো আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন।

সে সময় সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছাত্র, যুবক ও সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতার দাবি প্রবল হয়ে ওঠে। রামেশ্বরও সেই আন্দোলনের ধারায় নিজেকে সম্পৃক্ত করেন।

আজাদ হিন্দ ফৌজের মুক্তির দাবিতে শহীদ

১৯৪৫ সালের নভেম্বর মাসে আজাদ হিন্দ ফৌজের সেনা কর্মকর্তাদের বিচার শুরু হলে তাদের মুক্তির দাবিতে কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

১৯৪৫ সালের ২১ নভেম্বর কলকাতায় ব্রিটিশবিরোধী আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। আজাদ হিন্দ ফৌজের বন্দি সেনাদের মুক্তির দাবিতে সেদিন ছাত্রসমাজের নেতৃত্বে কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল বের হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা শহর।

এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন বিক্রমপুরের সন্তান তরুণ বিপ্লবী রামেশ্বর বন্দ্যোপাধ্যায়। সেদিন সন্ধ্যা ৬টার দিকে কলকাতার ধর্মতলা স্ট্রিটে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালায়। ব্রিটিশ পুলিশের গুলিতে রাজপথে লুটিয়ে পড়েন ছাত্র রামেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং শ্রমিক-মজদুর আন্দোলনের কর্মী আবদুস সালাম। এ ঘটনায় অন্তত ৫২ জন আহত হন। মাত্র ২০ বছর বয়সে তার এই আত্মত্যাগ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে আছে।

শহীদের রক্তে উত্তাল কলকাতা

রামেশ্বরের আত্মত্যাগে কলকাতার ছাত্রসমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাঁর মৃত্যুর প্রতিবাদে ২২ নভেম্বর কলকাতায় প্রায় দুই মাইল দীর্ঘ এক বিশাল শোক ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শহরজুড়ে পালিত হয় হরতাল।

মিছিলকারীদের কণ্ঠে ধ্বনিত হয় ‘দিল্লি চলো’, ‘লাল কেল্লা তোড় দো’ এবং ‘রামেশ্বর বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান। প্রথমে ডালহৌসি চত্বরে মিছিল প্রবেশে বাধা দেওয়া হলেও আন্দোলনকারীরা সেখানে পৌঁছাতে সক্ষম হন।

পরবর্তী সময়ে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও পুলিশের দমন-পীড়ন চলতে থাকে। বিভিন্ন ঐতিহাসিক বিবরণে এই কয়েক দিনের সংঘর্ষে বহু বিক্ষোভকারীর নিহত ও আহত হওয়ার তথ্য পাওয়া যায়। একটি বিবরণে ১৩ জন ছাত্র নিহত এবং অন্তত ১২৫ জন আহত হওয়ার কথা উল্লেখ রয়েছে। 

নিহতদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায়। তিন দিনের সহিংসতায় অন্তত ৫০ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার তথ্যও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

আজাদ হিন্দ ফৌজের বন্দি সেনাদের মুক্তির দাবিতে সংঘটিত এই আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। আর সেই ইতিহাসে বিক্রমপুরের তরুণ রামেশ্বর বন্দ্যোপাধ্যায়ের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে আছে।

বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীও রামেশ্বরের শহীদত্বে গভীরভাবে আলোড়িত হয়েছিলেন। তার স্মরণে কবিতা রচনা করেন, যা তৎকালীন ছাত্রসমাজের মধ্যে বিশেষ সাড়া জাগিয়েছিল।

বিক্রমপুরের ইতিহাসে রামেশ্বরের স্থান

বিক্রমপুর শুধু প্রাচীন বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জনপদ নয়; ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনেও এই অঞ্চলের সন্তানদের অবদান গৌরবোজ্জ্বল। বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্তসহ বহু বিপ্লবীর আত্মত্যাগের ইতিহাসের পাশাপাশি রামেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামও বিশেষভাবে স্মরণযোগ্য।

তার জন্ম বিক্রমপুরের বাঘরা গ্রামে। কিন্তু তার আত্মত্যাগের পরিচয় ছড়িয়ে পড়েছিল কলকাতার রাজপথ ছাড়িয়ে সমগ্র ভারতবর্ষে।

লেখক নাছির উদ্দিন আহমেদ জুয়েল

দুঃখজনক হলেও সত্য, বিক্রমপুরের বহু কৃতী সন্তান ও বিপ্লবীর জীবনসংগ্রাম আজও স্থানীয় ইতিহাসচর্চায় যথাযথ গুরুত্ব পায়নি। রামেশ্বর বন্দ্যোপাধ্যায়ের জীবন ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি।

বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে আমাদের অঙ্গীকার

বিক্রমপুর (বর্তমান মুন্সীগঞ্জ) শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা ও অসংখ্য মনীষীর জন্মভূমি। এই জনপদের গৌরবময় ইতিহাস ও কৃতী ব্যক্তিত্বদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে “বিক্রমপুর জাদুঘর” নিরন্তর গবেষণা ও সংগ্রহের কাজ করে যাচ্ছে।

জাদুঘরে বিক্রমপুরের কৃতী ব্যক্তিত্বদের নিয়ে একটি বিশেষ গ্যালারি প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে বিক্রমপুরের মনীষীদের পরিচিতি ও অবদান প্রদর্শিত হচ্ছে এবং প্রতিনিয়ত সংযোজন করছি।

আমাদের লক্ষ্য- বিক্রমপুরের গৌরবময় ইতিহাস ও কৃতী সন্তানদের স্মৃতি সংরক্ষণ এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আপনাকে “বিক্রমপুর জাদুঘর” পরিদর্শন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।   

মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

১৯৪৫ সালের ২১ নভেম্বর ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হন বিপ্লবী রামেশ্বর বন্দ্যোপাধ্যায়। তার জন্ম ৮ ফেব্রুয়ারি ১৯২৫ এবং মৃত্যু ২১ নভেম্বর ১৯৪৫।

স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এই তরুণ বিপ্লবী প্রমাণ করে গেছেন, দেশপ্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষা বয়সের সীমায় আবদ্ধ নয়।

বিক্রমপুরের এই বীর সন্তানকে তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি।

লেখক: গবেষক 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিপ্লবী শহীদ রামেশ্বর বন্দ্যোপাধ্যায়ের ৮১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত