সংবাদ
সংবাদ

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিয়ে নতুন করে ভাববার সময় হয়েছে। সংবিধান যেহেতু সংশোধন হচ্ছে, সেখানে আওয়ামী লীগকে দেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে। প্রয়োজনে সরকার ও বিরোধীদলের ঐক্যমতের মাধ্যমে এই ‘সন্ত্রাসী ফ্যাসিস্ট দলকে’ চিরদিনের জন্য নিষিদ্ধ করা হবে।’

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুরে শহীদ আবু সাইদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নামফলক উন্মোচন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গোপালগঞ্জ জেলার মানুষ যদি মনে করে তাদের ওখানে থানার প্রয়োজন নাই, সরকার ওখানে থানা রাখবে না। ওই জেলার মানুষ যদি মনে করে সরকারি অফিস-আদালত, উন্নয়ন প্রয়োজন নাই, বর্তমান সরকার সেখানে সেটা করবে না। গোপালগঞ্জের জনগণের ওপর নির্ভর করছে তারা কী করবে।’

মন্ত্রী বলেন, ‘দেশের জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা গাড়িতে অগ্নিসংযোগ করে, বোমা মেরে হত্যাযজ্ঞ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা এখন গোপালগঞ্জকে নিজেদের জেলা মনে করে সন্ত্রাস ও অগ্নিসংযোগ করে নতুন করে প্রমাণ করেছে যে তারা সন্ত্রাসী দল।’

মন্ত্রী বলেন, ‘বিগত অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছিল। সেটা যে সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত ছিল, তা নতুন করে আবারও প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিয়ে নতুন করে ভাববার সময় হয়েছে। সংবিধান যেহেতু সংশোধন হচ্ছে, সেখানে আওয়ামী লীগকে দেশে চিরতরে নিষিদ্ধ করা হবে। সে জন্য প্রয়োজন হলে সরকার ও বিরোধীদল ঐক্যমতের মাধ্যমে এই সন্ত্রাসী ফ্যাসিস্ট দলকে চিরদিনের জন্য নিষিদ্ধ করবে।’

মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দু-এক জায়গায় দু-একটি থানা পুড়িয়ে দিয়ে মনে করছে তারা বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করে সন্ত্রাসের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করবে। সেটা তারা কোনো দিনই সফল হবে না। দেশের জনগণ তাদের আগেই বয়কট করেছে।

তিনি বলেন, ‘বর্তমান বিএনপি সরকার মানবিক, ধৈর্যশীল ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আগের সরকারের মতো গুম-খুন নির্মূল করতে চাই না। আমরা ধৈর্য সহকারে সব পরিস্থিতি মোকাবিলা করছি।’

মন্ত্রী বলেন, ‘আমরা জাতিকে জানাতে চাই- পরাজিত, পতিত, পলাতক ফ্যাসিস্ট নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। তাদের বাংলাদেশে পুনরুত্থান এবং পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই।’

এর আগে রংপুর স্টেডিয়ামে এসে মন্ত্রী শহীদ আবু সাইদের নামে স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নামফলক উন্মোচন করেন। এ সময় শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, ভাই রমজান আলীসহ স্বজনরা উপস্থিত ছিলেন। 

এ ছাড়া রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুন্নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত