সংবাদ
সংবাদ

রণক্ষেত্র বেড়ায় গুলিবিদ্ধ জিসানকে ঢাকায় প্রেরণ

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

রণক্ষেত্র বেড়ায় গুলিবিদ্ধ জিসানকে ঢাকায় প্রেরণ
ছবি : সংগৃহীত

পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী এবং সমর্থকদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে জিসান (২২) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে প্রথম সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে বেড়া পৌর এলাকায় উভয় পক্ষের মধ্যে থমথমে অবস্থা ও থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও সংঘাতময় রূপ নেয়। বৃশালিখা এলাকার সংঘর্ষের জেরে পৌর শহরের বিভিন্ন স্থানে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় জিসান মারাত্মকভাবে আহত হন। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরিত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুরো পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষ থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পরে উপজেলার বৃশালিখা এলাকায় শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে রাখা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এরপর বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রণক্ষেত্র বেড়ায় গুলিবিদ্ধ জিসানকে ঢাকায় প্রেরণ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত