কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড ৫১ বস্তা টাকাই শুধু পাওয়া যায়নি, সেই সঙ্গে পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠিও।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় দানবাক্সের টাকা গণনা শুরু হওয়ার পর সেখান থেকে চিঠিটি উদ্ধার করা হয়। চিঠির শুরুতে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে।
চিঠিতে দাবি করা হয়, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’
শেখ হাসিনাকে আবারও দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য চিঠিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথা উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’
পরিশেষে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে চিঠিতে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
সকাল ৯টায় দানবাক্সের টাকা গণনা শুরু হওয়ার পর প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গোনা হয়।এরপরও গণনার কাজ চলতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে রূপালী ব্যাংকের ডিজিএম ও জোনাল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
টাকা গণনা বিষয়ে রূপালী ব্যাংকের ডিজিএম বলেন, সকাল ৭টায় দানবাক্সগুলো খোলা হয়। পরে বস্তায় ভরে টাকাগুলো মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে সকাল ৯টা থেকে গণনা শুরু হয়ে প্রথম তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গোনা শেষ হয়।
গণনা করা টাকা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় পাঠানো হয়েছে।
এবারের টাকা গণনার কাজে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের আল জামিয়াতুল এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সব মিলিয়ে পাঁচ শতাধিক মানুষ এই গণনায় যুক্ত ছিলেন। এর আগে সকাল ৭টায় পাগলা মসজিদের ১০টি লোহার দানবাক্স ও অতিরিক্ত পাঁচটি টিনের বাক্সসহ মোট ১৫টি বাক্স খোলা হয়।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা।
পাগলা মসজিদে নানা নিয়ত ও মানত নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নামাজ ও দান করতে আসেন, বিশেষ করে শুক্রবারে মানুষের ভিড় বেশি দেখা যায়।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন