সংবাদ
সংবাদ

গুলশানে তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম

গুলশানে তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে পরিচালিত এই অভিযানে তাকে বাসায় পাওয়া যায়নি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ভবনে তল্লাশি চালালেও শেষ পর্যন্ত সাবেক এই প্রতিমন্ত্রীর কোনো সন্ধান মেলেনি।

অভিযানের বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর গণমাধ্যমকে অভিযানের মূল কারণ স্পষ্ট করেন। শনিবার সন্ধ্যায় গুলশান থানার ওসি জায়েদ নুর বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোন বিষয় নেই।’

পুলিশের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হলেও ভবনের ভেতরের পরিস্থিতি নিয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে স্থানীয়দের কথায়। অভিযান চলাকালীন ভবনের ভেতরে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ওই ভবনের নিরাপত্তাকর্মী। ভবনের দারোয়ান শরিফ মিয়া গণমাধ্যমকে বলেছেন, ‘বিকেল তিনটার পরে পুলিশ আসছিল। তারা মালপত্র নামাইছে। কিন্তু স্যার তো নাই।’

স্যার বলতে তারানা হালিমকে বোঝানো হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে শরিফ ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়ে গণমাধ্যমকে আরও বলেন, ‘উনি তো এমপি আছিল। উনি তো গেছেই গা, দেশ ছাইড়া পলায়া। স্যারের বাবা চারতলায়। দুইজন নারী পুলিশ ওপরে গিয়েছিল। কিছু বের করে নাই। ভেতরে নাই তো কেউ। মানুষ তো নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’

গোয়েন্দা একটি সূত্র জানায়, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম ওই বাসায় অবস্থান করছেন, এমন সন্দেহের ভিত্তিতে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গুলশান ৩৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তারানা হালিমের ওই বাসায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হতে পারেনি পুলিশ। দীর্ঘ সময় অপেক্ষা ও তল্লাশির পরও তার কোনো খোঁজ না পাওয়ায় পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মূলত গোপন সংবাদের ভিত্তিতে এই তৎপরতা চালানো হলেও শেষ পর্যন্ত তারানা হালিমের অবস্থানের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

গুলশানে তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত