সংবাদ
সংবাদ

মুরগির খামারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা


প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রতিনিধি, বদরগঞ্জ (রংপুর)
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

মুরগির খামারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে মুরগির খামারে চোর সন্দেহে মকবুল হোসেন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে; বাবার নাম সবুর শেখ। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মকবুল হোসেনকে চোর সন্দেহে বেধড়ক পেটান খামারের শ্রমিকেরা। এতে তিনি গুরুতর আহত হন। অবস্থা খারাপ দেখে শ্রমিকেরা তাকে খামারের বাইরে ফেলে দেন। সকাল হলে খামার কর্তৃপক্ষ পুলিশকে জানায় যে অজ্ঞাত এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে বদরগঞ্জ থানা-পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ চারজনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) বিকেল তিনটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


মুরগির খামারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

রংপুরের বদরগঞ্জে মুরগির খামারে চোর সন্দেহে মকবুল হোসেন (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে; বাবার নাম সবুর শেখ। গতকাল শনিবার (২১ নভেম্বর) রাতে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মকবুল হোসেনকে চোর সন্দেহে বেধড়ক পেটান খামারের শ্রমিকেরা। এতে তিনি গুরুতর আহত হন। অবস্থা খারাপ দেখে শ্রমিকেরা তাকে খামারের বাইরে ফেলে দেন। সকাল হলে খামার কর্তৃপক্ষ পুলিশকে জানায় যে অজ্ঞাত এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে বদরগঞ্জ থানা-পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশ চারজনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) বিকেল তিনটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত