সংবাদ
সংবাদ

বদরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩


প্রতিনিধি, রংপুর
প্রতিনিধি, রংপুর
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

বদরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মকবুল হোসেনের বাবার নাম সবুজ শেখ। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলিপাড়া মৌলভীডাঙ্গা গ্রামে।

পুলিশ জানায়, বদরগঞ্জের দলুয়া গ্রামে একটি মুরগির খামারের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় খামারের ব্যবস্থাপক ও কর্মচারীরা মকবুল হোসেনকে আটক করেন। এরপর চোর সন্দেহে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


বদরগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

রংপুরের বদরগঞ্জ উপজেলায় চোর সন্দেহে মকবুল হোসেন (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার দলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মকবুল হোসেনের বাবার নাম সবুজ শেখ। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলিপাড়া মৌলভীডাঙ্গা গ্রামে।

পুলিশ জানায়, বদরগঞ্জের দলুয়া গ্রামে একটি মুরগির খামারের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় খামারের ব্যবস্থাপক ও কর্মচারীরা মকবুল হোসেনকে আটক করেন। এরপর চোর সন্দেহে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হন। 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মকবুল হোসেনকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত