ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে তৈরি হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নানে অংশ নিতে যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীসহ উপকূলের বিভিন্ন ঘাট থেকে নির্ধারিত ট্রলার ও নৌযানে করে দুবলার চরের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে তাদের। বৈরী আবহাওয়া সত্ত্বেও পুণ্যার্থীদের মধ্যে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা চোখে পড়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ রোববার (২২ নভেম্বর) থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী এ রাস উৎসব চলবে। সরকারি নিয়ম অনুযায়ী, ২২ নভেম্বর দিনের ভাটায় নির্ধারিত নৌযানে পুণ্যার্থীদের দুবলার চরের উদ্দেশে রওনা দেওয়ার কথা। তবে দূরের অনেক পুণ্যার্থী সুবিধাজনক সময়ে পৌঁছাতে আগেভাগেই ঘাটে এসে অনুমতি নিয়ে যাত্রা শুরু করেছেন।
আগামী ২৪ নভেম্বর ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারের লোনা পানিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। প্রতিকূল আবহাওয়ার কারণে শুরুর দিকে পুণ্যার্থীদের ভিড় কিছুটা কম থাকলেও সাতক্ষীরা, খুলনাসহ দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এ উৎসবে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন।
পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ। যাতায়াতের জন্য বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথের মধ্যে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী, কোবাদক ও কৈখালী রুট অন্যতম। এসব নৌপথে পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে বন বিভাগের পাশাপাশি পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সমন্বিত টহল দল কাজ করছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন বলেন, রাস উৎসব উপলক্ষে পুণ্যার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বাড়তি সতর্কতা জারি আছে। পুণ্যার্থীদের নিরাপত্তায় টহল দল প্রস্তুত। সবাইকে বন বিভাগের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানান তিনি।
সুন্দরবনের পরিবেশ, প্রতিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে দুবলার চরে বাণিজ্যিক রাসমেলা বন্ধ রেখেছে সরকার। এবারও শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের পূজা ও পুণ্যস্নানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সাধারণ পর্যটক ও দর্শনার্থীদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ।
এ ছাড়া পুণ্যার্থীদের জন্য কয়েকটি নির্দেশনা দিয়েছে বন বিভাগ। নির্দেশনাগুলো হলো—
নৌযান কেবল দিনের বেলায় চলাচল করতে পারবে। রাতে নৌযান চালানো এবং নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া বনের ভেতরে অন্য কোথাও নৌযান থামানো নিষিদ্ধ।
বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনায় প্রতিটি নৌযানে যাত্রীর সংখ্যার অনুপাতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক।
পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি বা ফটোকপি অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নাগরিকত্ব সনদ সঙ্গে রাখতে হবে। সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে নির্ধারিত রাজস্ব দিয়ে বৈধ পাস নিতে হবে। পাশাপাশি দুবলার চরের আলোরকোল নিয়ন্ত্রণকক্ষে পৌঁছে রিপোর্ট করতে হবে।
বনের পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক বা লাউডস্পিকার, আতশবাজি, পটকা, আগ্নেয়াস্ত্র এবং যেকোনো ধরনের শিকারের সরঞ্জাম বহন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাসানুর রহমান বলেন, পুণ্যার্থীদের জানমালের নিরাপত্তা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্ধারিত পাঁচটি নৌপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি থাকবে। উৎসবকে ঘিরে কেউ যাতে বনের পরিবেশ নষ্ট করতে বা বন্যপ্রাণীর ক্ষতি করতে না পারে, সে বিষয়ে বন বিভাগ সতর্ক রয়েছে।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সাতক্ষীরার শ্যামনগরসহ উপকূলীয় জনপদে রাস উৎসব ঘিরে ধর্মীয় আবহ তৈরি হয়েছে। সুশৃঙ্খলভাবে উৎসব উদযাপনের পাশাপাশি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পুণ্যার্থীসহ সবার সহযোগিতা চেয়েছে বন বিভাগ।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন