সংবাদ
সংবাদ

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রুশ যুদ্ধজাহাজ ‘মারকুরি’ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলা হয়েছে। হামলায় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হন। নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গত রোববার ভোররাতে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা অবস্থায় জাহাজটিতে হামলা হয়। বন্দরসূত্রে জানা যায়, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সূত্রগুলো জানায়, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও জাহাজটিতে আঘাত হানে।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’; এটি রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ। রোববার ধারণ করা ছবিতে দেখা যায়, জাহাজটির বেশির ভাগ অংশ উল্টে ডুবে গেছে; কেবল সামনের অংশ পানির উপরে দৃশ্যমান। জাহাজটির ওপরের কাঠামোর কিছু অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং জেটির চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

বেনগাজিভিত্তিক প্রশাসন আগেই জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যকার একটি সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি সংগ্রহ ও প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য সেখানে নোঙর করেছিল। রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়। এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে একই দিন সন্ধ্যায় বেনগাজির বন্দরের অদূরে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলা হয়েছে। বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেনগাজি উপকূলের অদূরে বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।’ এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। রোববার আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন জানিয়েছে, ভূমধ্যসাগরীয় এই শহরের উপকূলে নৌ ও বিমান বাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত