সংবাদ
সংবাদ

খননযন্ত্র রপ্তানিতে চীনের কড়াকড়ি, চাপে ভারতের অবকাঠামো

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

খননযন্ত্র রপ্তানিতে চীনের কড়াকড়ি, চাপে ভারতের অবকাঠামো
ছবি : সংগৃহীত

পাহাড়ি সীমান্তে সড়ক ও রেলপথ নির্মাণের পাশাপাশি বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত ভারত। এসব প্রকল্পের জন্য বিপুলসংখ্যক অত্যাধুনিক খননযন্ত্র প্রয়োজন, যার বড় অংশের সরবরাহ আসে চীন থেকে। কিন্তু এবার এসব যন্ত্র রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে বেইজিং। এতে ভারতের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

চলতি মাসের শেষ দিকে চীনের নতুন রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় থাকছে সুড়ঙ্গ খননের বিশাল যন্ত্রসহ বিভিন্ন নির্মাণ সরঞ্জাম। নতুন নিয়ন্ত্রণে উঁচু পাহাড়ি এলাকায় কংক্রিট ছিটানোর যন্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে।

বেইজিংয়ের দাবি, এসব সরঞ্জাম বেসামরিক কাজের পাশাপাশি সামরিক প্রকল্পেও ব্যবহার করা যায়। তাই চীনের সঙ্গে বিরোধ রয়েছে, এমন সংবেদনশীল দেশ ও অঞ্চলে এসব যন্ত্র রপ্তানিতে কঠোর নিয়ম প্রয়োগ করা হবে বলে জানিয়েছে দেশটি।

চীনের এ পদক্ষেপে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে ভারত। দেশ দুটির মধ্যে হিমালয় সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সীমান্ত এলাকায় সেনা চলাচল দ্রুত করতে সড়ক ও রেলপথ নির্মাণ করছে ভারত। এসব প্রকল্পে অনেক সুড়ঙ্গ তৈরি করতে হবে। ফলে, নতুন নিয়ন্ত্রণে নির্মাণকাজ ধীর হয়ে যাওয়ার আশঙ্কা করছে দেশটি। বিশ্বের সুড়ঙ্গ খননযন্ত্রের বাজারে চীনের অংশ প্রায় ৭০ শতাংশ।

চীনের শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট গ্রুপের দাবি, তাদের যন্ত্রপাতি ৩৬টি দেশে ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও জাপানেও বিকল্প যন্ত্র তৈরি হয়। তবে, দ্রুত চীনা সরবরাহকারীদের বিকল্প খুঁজে পাওয়া কঠিন বলে মনে করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে নিজস্ব উৎপাদন বাড়াতে চাইছে ভারত। আগামী পাঁচ বছরে সুড়ঙ্গ নির্মাণে ৯৬০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দেশটির। পাশাপাশি, নির্মাণ সরঞ্জাম উৎপাদনে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে ১২০ কোটি ডলারের প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও বিবেচনা করছে দেশটির সরকার।

তবে, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে থাকা ভারতের পক্ষে চীনের সঙ্গে দামের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলে মনে করেন ভারতের প্রকৌশল প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রোর প্রেসিডেন্ট আর শঙ্কর রমন। তার এই মন্তব্যে নতুন এই চ্যালেঞ্জের বাস্তবতা আরও স্পষ্ট হয়েছে। সব মিলিয়ে, রপ্তানি নিয়ন্ত্রণ ও বিকল্প সক্ষমতা তৈরির এই টানাপোড়েনে সীমান্তবর্তী অবকাঠামো খাতে ভারতের সামনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

খননযন্ত্র রপ্তানিতে চীনের কড়াকড়ি, চাপে ভারতের অবকাঠামো

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত