সংবাদ
সংবাদ

সাতক্ষীরায় বাড়ছে শিশুদের নিউমোনিয়া-ডায়রিয়া

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

সাতক্ষীরায় বাড়ছে শিশুদের নিউমোনিয়া-ডায়রিয়া
ছবি: সংবাদ

সাতক্ষীরায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার প্রকোপ বাড়তে শুরু করেছে। গত ৪৯ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯০ শিশু। রোগীর চাপ বাড়লেও প্রয়োজনীয় শয্যা ও চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে জায়গার অভাবে অনেক শিশুকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতালগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৬৪৩ শিশু। এদের মধ্যে ২৪৭ জন নিউমোনিয়ায় এবং ৪৯৬ জন ডায়রিয়ায় আক্রান্ত। একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৩ শিশু - যাদের মধ্যে ১০৮ জন নিউমোনিয়ায় ও ৭৫ জন ডায়রিয়ায় আক্রান্ত। অন্যদিকে জেলার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে আরও ১৬৪ শিশু; এর মধ্যে ১১৫ জন নিউমোনিয়া ও ৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত।

বেসরকারি শিশু হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, একই সময়ে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশু বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। তবে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়া শিশুদের কোনো সমন্বিত পরিসংখ্যান পাওয়া যায়নি।

শিশু রোগীর চাপ বাড়ায় হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের পরিস্থিতি বেশ সংকটাপন্ন। হাসপাতাল সূত্র জানায়, সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও বারান্দা মিলিয়ে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন শিশু চিকিৎসা নিচ্ছে। অথচ শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা রয়েছে মাত্র ১৫টি। আর ডায়রিয়া ওয়ার্ডে পাঁচটি শয্যার বিপরীতে প্রতিদিন ভর্তি থাকছে ২০ থেকে ৩০ শিশু।

সদর উপজেলার বেতলা গ্রামের রোজিনা খাতুন জানান, তার ৪০ দিন বয়সী ছেলে আবিদ হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে গত ২০ নভেম্বর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে নিউমোনিয়া শনাক্ত করেন; কিন্তু শয্যা না পেয়ে বাধ্য হয়ে বারান্দায় রাখতে হয়েছে সন্তানকে। এর মধ্যে শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তার। তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুন জানান, তার দেড় মাস বয়সী মেয়ে আরিয়াকে শ্বাসকষ্ট নিয়ে ২০ নভেম্বর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশু ওয়ার্ডে শয্যা না মেলায় বারান্দায় রেখেই নেবুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক আব্দুর রহমান বলেন, সীমিত শয্যা নিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক শিশুর চিকিৎসা দিতে হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক চিকিৎসক মো. সামছুর রহমান বলেন, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা ও শীতের প্রভাব শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত জটিল আকার নিতে পারে। অন্যদিকে ডায়রিয়া আক্রান্ত শিশুর শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই এসব রোগের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেন তিনি।

সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল বারী বলেন, শিশুদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত শয্যা বাড়ানো, চিকিৎসক ও নার্স নিয়োগ এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম জানান, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের যাত্রা শুরু হয়। পরে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও বর্তমান রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারণে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। ওই প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরের একটি সভায় উঠলেও সাতক্ষীরা মেডিকেল কলেজের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তখন অনুমোদন পাওয়া যায়নি; বিষয়টি বাস্তবায়নে নতুন করে উদ্যোগ নেওয়া হবে।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জেলার শিশুদের চিকিৎসাসেবা আরও বড় সংকটে পড়তে পারে বলে মনে করছেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় বাড়ছে শিশুদের নিউমোনিয়া-ডায়রিয়া

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত