ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পাঁচ দিন পর শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি করেন। মামলার এজাহারে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য নিক্সনকে ১ নম্বর আসামি এবং তার ৯৫ জন অনুসারীর নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হয়ে গুরুতর আহত হন রাজু মোল্লা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাদীর অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশ ও অর্থায়নে অন্য আসামিরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা মশাল জ্বালানোর পাশাপাশি সড়কে ইটের খোয়া, পাথর ও বাঁশের লাঠি রেখে প্রতিবন্ধকতা তৈরি করেন এবং সড়কি, রামদা, চাপাতি ও ককটেলসহ দেশি অস্ত্রে সজ্জিত হন।
এজাহারে বলা হয়, ওই দিন রাত পৌনে আটটার দিকে আসামিরা রাজু মোল্লাকে মোটরসাইকেলসহ গতিরোধ করেন। একপর্যায়ে ২ নম্বর আসামি পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে তার কোমরের ডান পাশে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। এ ছাড়া ৩ নম্বর আসামি হামিরদী এলাকার আল আমিন (৪৫), ৪ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভাঙ্গা পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ৬ নম্বর আসামি নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) ও ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সী (৩৮) তাকে মারধর করেন। পরে তাঁকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়ায় পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত চামড়া ছিলে শরীর রক্তাক্ত হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, খবর পেয়ে রাত সোয়া আটটার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই খালিদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত রাজু মোল্লাকে উদ্ধার করে রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার রাতে মামলা করার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনার দিন আটক ২৬ জনকে এই মামলায় আসামি করা হয়েছে কি না - জানতে চাইলে তিনি বলেন, সবে এজাহারের কপি পেয়েছেন; যাচাই-বাছাই করে এ বিষয়ে জানাতে পারবেন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন