সংবাদ
সংবাদ

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল নিক্ষেপ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবরোধ করেন শ্রমিকরা।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আজ সকালে যথারীতি কাজে যোগ দেওয়ার জন্য শ্রীপুর শিল্পাঞ্চরের বিভিন্ন কারখানায় যান শ্রমিকরা। তারা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বেশির ভাগ কারখানার শ্রমিক বাড়িতে চলে যান। বেলা সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েক শ শ্রমিক লাঠিসোঁটা হাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় দায়িত্বরত আনসার ব্যাটালিয়নের সদস্য, গাজীপুর শিল্প পুলিশ ও গাজীপুর জেলা পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তারা অনুরোধ উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা মহাসড়কের আশপাশের গলিতে অবস্থান নিয়ে ফের পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকেন। পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এরপর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাসড়কে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত