সংবাদ
সংবাদ

ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

 প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম

ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল সাদাপোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন মারা গেছেন।’

পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল আনোয়ারের সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার হামলার সময় ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘হাশেমবাগ এলাকাটিতে মাদকের একাধিক স্পট রয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেও অভিযান চালিয়ে মাদক উদ্ধারের পাশাপাশি অনেককে গ্রেপ্তার করেছে। এ হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের অভিযোগ তদন্তে গিয়ে পাঁচজনকে আটক করেছিল ফতুল্লা মডেল থানা-পুলিশ। পরে তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। ওই অভিযুক্তদের বিরুদ্ধেও মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল বলে জানিয়েছিল পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত