রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ডের মামলায় এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য তুলে ধরেন।
মো. আকতার হোসেন জানান, ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এস এম আসলাম হোসেন ওরফে ‘সুইডেন আসলাম’কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। চলতি বছর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।
টিটন হত্যা মামলায় তার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে আকতার হোসেন বলেন, তদন্তে নাম আসায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং ঘটনার সঙ্গে তার প্রকৃত সম্পৃক্ততার মাত্রা আশা করছি উঠে আসবে।
চার দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর আবার থাইল্যান্ডের বিমানে যাওয়ার পথে তিনি গ্রেফতার হয়েছেন কি না এবং এই যাতায়াতের পেছনে নতুন কোনো পরিকল্পনা ছিল কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ ডিবি পুলিশের কাছে আসলামকে হস্তান্তর করেছে। বিদেশে যাওয়ার বিষয়টি ইমিগ্রেশন পুলিশ বলতে পারবে। সেই বিষয়টি কী ছিল, কোথায় যাওয়ার চেষ্টা করেছিল, কোথা থেকে আসার চেষ্টা করেছিল।
বর্তমান অবস্থান ও পুরোনো মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলাই রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। যে মামলাগুলোর কোনো কোনোটি তদন্তাধীন আছে, কোনোটিতে হয়তো ইতোমধ্যে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়েছে। সবগুলো বিষয় এখন পর্যালোচনা করা হচ্ছে। যেহেতু তিনি গ্রেফতার হয়েছেন, ডিবি বিষয়গুলো পর্যালোচনা করছে এবং পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।
অভিযানের ধারাবাহিকতা নিয়ে আকতার হোসেন আরও বলেন, ডিএমপি প্রতিনিয়ত চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন অভিযান পরিচালনা করছে। নজরদারি গ্রেফতারের একটি নিয়মিত প্রক্রিয়া। যখনই সুযোগ ও সক্ষমতা তৈরি হচ্ছে, তখনই সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে এবং এই অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন