হেমন্তের শান্ত স্নিগ্ধ সকাল। ফজরবাদ ঘোড়াশাল জমিদার বাড়ি (মিয়াবাড়ি) থেকে ছড়িয়ে পড়ছে সুমধুর কোরআনের বাণী। শুকরিয়া আদায় করছে কোরআনের পাখি কণ্ঠের বাণী। কারণ আজ ২৪ নভেম্বরের এই দিনে মিয়াবাড়ির দেশবরেণ্য ব্যক্তিত্ব, নন্দিত সাংবাদিক, সর্বসাধারণের আশ্রয়, বিজ্ঞ রাজনীতিবিদ আহমদুল কবির ২৩ বছর আগে চলে গেছেন পরপারে। তার স্মরণে ফজরবাদ কোরআন খতম দিয়ে শুরু হয় দিনটি।
সকাল আটটা ৩০ মিনিটে চার সহস্রাধিক দুস্থ ও গরিবের মধ্যে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। শৃঙ্খলাভাবে খাবার বিতরণ শেষে আগতরা সন্তোষ প্রকাশ করেন। চারদিকে বিরাজ করছে বিরহবিধুর ভাবনা।
এরপর সকাল সাড়ে ১০টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন আহমদুল কবির (মনু মিয়া) স্মৃতি সংসদ, পলাশ উপজেলা প্রেসক্লাব, সংবাদ পরিবার, ঘোড়াশাল মিয়াবাড়ি পরিবারবর্গ, ঘোড়াশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলাম, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেন, মেসার্স ইসলাম ট্রান্সপোর্ট অ্যান্ড ইসলাম ট্রেডার্সের পক্ষে লোকমান হোসেন, ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জনগণ ও নেহাব গ্রামবাসী।
ফুলে ফুলে ছেয়ে যায় মরহুমের সমাধিস্থল। এরপর কবর জিয়ারত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। চারদিকে নামে মানুষের ঢল। বেলা ১১টায় শুরু হয় মরহুম আহমদুল কবিরেরস্মরণসভা ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির। অনুষ্ঠান পরিচালনা করেন ঘোড়াশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলাম।
স্মরণসভায় প্রথম বক্তব্য রাখেন আহমদুল কবির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক কার্তিক চ্যাটার্জি। তিনি বলেন, ‘আজকে এখানে সমবেত হয়েছি যে মানুষটির জন্য, তার নাম সবাই জানি। তিনি পলাশের অত্যন্ত শ্রদ্ধাভাজন ও জনপ্রিয় মানুষ আহমদুল কবির সাহেব।যার কারণে পলাশ আজ এত শিল্পসমৃদ্ধ হয়েছে। সাধারণ মানুষের কর্মসংস্থান হয়েছে। যাকে কোনোদিনই পলাশ ও নরসিংদীবাসী ভুলতে পারবে না তার সুকর্মের জন্য। আজ তিনি থাকলে দেশের এই ক্রান্তিকালে কল্যাণকর ভূমিকা রাখতে পারতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য- তিনি আর নেই। তবে তাঁর আদর্শ বেঁচে আছে আমাদের মাঝে, পলাশের ঘরে ঘরে।’
কার্তিক চ্যাটার্জি বলেন, ‘তিনি শুধু ঘোড়াশাল-পলাশ শিল্পাঞ্চল গড়ে তোলেননি; তিনি আজীবন অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন রচনা করে গেছেন। শুধু শিল্পাঞ্চল নয়, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষক-শ্রমিক ও সর্বসাধারণের উন্নতির জন্য সর্বদা তিনি জীবদ্দশায় কাজ করে গেছেন। তার মৃত্যুর পর আমরা তার স্মৃতি জাগ্রত রাখার জন্য গড়ে তুলি আহমদুল কবির স্মৃতি সংসদ। যার সভাপতি মরহুম আহমদুল কবির সাহেবের সুযোগ্য কন্যা ব্যারিস্টার নিহত কবির।আমি সাধারণ সম্পাদক।
আহমদুল কবির স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জানান, এই সংগঠন থেকে প্রতি বছর পলাশের ঘোড়াশাল পৌরসভা ও বাকি চারটি ইউনিয়নে ৫ হাজার কম্বল ও শীতবস্ত্র বিতরণ করি। সর্বসাধারণের জন্য গড়ে তোলা হয় একটি মেডিকেল টিম। দরিদ্র রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে ঢাকা পাঠানোর উদ্যোগ নেয় এই স্মৃতি সংসদ। আমরা এই স্মৃতি সংসদের মাধ্যমে মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের প্রতি মাসে সাহায্য-সহযোগিতা ও বৃত্তি প্রদান করে থাকি, যা সর্বজনবিদিত। আমি দৃঢ়কণ্ঠে বলি, আমরা কোনোদিন আহমদুল কবিরকে ভুলব না। তার শিক্ষা, আদর্শ ও নৈতিকতা যেন বাস্তবায়ন করতে পারি, সেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে।’
পাঁচদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির হোসেন বলেন, মরহুম কবির সাহেবের আদর্শকে সামনে রেখে আমরা যেন সবাই চলতে পারি। পাশাপাশি তার স্ত্রী ও পুত্র-কন্যারা সবাই দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যা আমরা সবাই জানি। কবির সাহেব শুধু পলাশ বা নরসিংদীর উন্নয়ন করেননি, তিনি সারাদেশেরই কল্যাণে কাজ করে গেছেন, যা সবার অনুকরণীয়।
এরপর বক্তব্য রাখেন দৈনিক সংবাদের বার্তা প্রধান রাশেদ আহমেদ। তিনি বলেন, ‘নক্ষত্রের মৃত্যু হয় না, যেমন মৃত্যু হয়নি আহমদুল কবিরের। যে মানুষটি জমিদার পরিবারের বৃত্ত থেকে বের হয়ে মিশেছিলেন কৃষকের সঙ্গে, শ্রমিকের সঙ্গে, সর্বসাধারণের সঙ্গে। তিনি চিন্তায়, মননে, মেধায় সর্বদা ভাবতেন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা। যে রাষ্ট্র হবে আধুনিক ও অসাম্প্রদায়িক। তিনি ট্রেড ইউনিয়ন করেছেন, কৃষক সংগঠন করেছেন, মিডিয়ার জন্ম দিয়েছেন। এই বাংলাদেশে সবচেয়ে প্রাচীন যে পত্রিকাটি, তার নাম সংবাদ। আধুনিক প্রযুক্তি নিয়ে এই সংবাদ জন্ম নিয়েছিল ১৯৫১ সালে। যে পত্রিকায় নারীদের উন্নয়নের জন্য আলাদা পাতা রয়েছে, মেধা বিকাশের জন্য সবার দরজা উন্মুক্ত রয়েছে- পত্রিকাটি হলো সংবাদ। আমরা মনে মনে ঈর্ষা করতাম এই মানুষটির জন্য; কারণ তার চলন-বলন, সবকিছুতে ছিল আধুনিকতার ছোঁয়া। আবার যখন কৃষকদের সঙ্গে মিশতেন বা গরিবদের সঙ্গে মিশতেন, একদম সাধারণের মতো হয়ে যেতেন।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের পর যখন দেশ গড়ার দায়িত্ব এসে পড়ল, আহমদুল কবির যেহেতু সমাজতান্ত্রিক চিন্তা-চেতনায় বিশ্বাসী ছিলেন, তিনি চেয়েছিলেন দেশের মানুষের সমতা। বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ- সবাই আমরা বাঙালি, এই চেতনায় বিশ্বাসী ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে নরসিংদীর যেমন অগ্রণী ভূমিকা ছিল, তেমনি দেশভাগের পরেও দেশ গড়ার জন্য নরসিংদীর অগ্রণী ভূমিকা ছিল এই আহমদুল কবিরের মতো মানুষ থাকার কারণে। আজ কেন এই সমাবেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একই সঙ্গে এখানে সমবেত হয়েছি? কারণ কবির সাহেবের মতো অসাম্প্রদায়িক চেতনার শিক্ষায় শিক্ষিত হয়ে। আমি প্রথমে বলেছি, নক্ষত্রের মৃত্যু হয় না, যেমন হয়নি কবির সাহেবের। তার চেতনায় আবার জেগে উঠবে নরসিংদীবাসী-এই আশা করি আমি।’
সংবাদের বার্তা প্রধান আরও বলেন, দেশের সবচেয়ে প্রাচীন পত্রিকা সংবাদকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে ডিজিটাল করা হয়েছে। প্রতিদিন লাখ লাখ মানুষের কাছে সংবাদ পৌঁছে যাচ্ছে।শুধু সংবাদ নয়, অডিও, ভিডিও এক ক্লিকেই দেখা যাচ্ছে।
তারপর বক্তব্য রাখেন পলাশের ডাঙ্গা ইউনিয়নের তিনবারের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান সৈয়দ ইকবাল হোসেন। তিনি বলেন, ‘কবির সাহেবের জন্য ডাঙ্গা ইউনিয়নবাসী ওয়াবদার পানিতে কৃষিকাজ করছে। এ জন্য আমরা ডাঙ্গাবাসী তার কাছে চিরঋণী। আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন।’
ঘোড়াশাল পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলাম বলেন, ‘পলাশ-ঘোড়াশালের মূল রূপকার আহমদুল কবির সাহেব। আজকে এখানে যারা ছাত্রছাত্রী আছ, তোমরা জানো না- পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল গড়ে ওঠার জন্য, এই এলাকার এত উন্নয়ন হওয়ার জন্য মূল ব্যক্তিটি হলেন আহমদুল কবির সাহেব। কবির সাহেব নিজে পায়ে হেঁটে পলাশের তিনটি ইউনিয়ন ঘুরে ঘুরে দেখে ঘোড়াশাল পিডিবির পানি থেকে শেষ প্রকল্পের জন্য একটি খাল তৈরির ব্যবস্থা করেছিলেন। যার সুফল এখন আমরা পাচ্ছি। কো-অপারেটিভ জুট মিল দিয়ে তিনি গোলাবাড়ি করেছিলেন পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চলের। তারপর একে একে গড়ে ওঠে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র, ঘোড়াশাল-পলাশ সুগার মিল, কয়েকটি জুট মিল এবং প্রাণ কোম্পানির অগ্রযাত্রা। এর মূল উদ্যোক্তা ছিলেন আহমদুল কবির সাহেব।’
পরে অনুষ্ঠানের সভাপতি সংবাদ সম্পাদক আলতামাস কবির দরিদ্র মেধাবী শতাধিক কৃতী শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান করেন।সবার সঙ্গে কুশল বিনিময় করে সবার মঙ্গল কামনা করে আলোচনা সভা শেষ করেন।
স্মরণসভা শেষে আগত অতিথিবৃন্দকে মধ্যাহ্নভোজনে আপ্যায়ন করা হয়। একই সঙ্গে সাতটি এতিমখানার শিশুদের উন্নত মানের খাবার দেওয়া হয়। বিকেলে ঘোড়াশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১৮টি মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন