বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য করতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।
ঐক্যে ফাটল ধরার কারণ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘ঐক্যের জায়গাটায় ফাটল ধরল কেন? এই সমস্যা পক্ষগুলোর মধ্যে তৈরি হলো কেন? যখনই জনগণের রায়, গণভোটের রায়কে অস্বীকার করা হলো, তখনই তো এই সমস্যা হলো। যখনই জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে টালবাহানা করা হলো, তখনই তো এই সমস্যা হলো। যখন পাশ কাটিয়ে এটাকে চাপা দেওয়ার জন্য সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি করা হলো, তখনই তো সমস্যা দেখা দিল। এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে।’
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা সম্পর্কে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাবেক পলাতক প্রধানমন্ত্রী যিনি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিলেন বাংলাদেশে, যার হাতে শহীদের রক্ত, অসংখ্য পঙ্গুর কষ্ট, সেই জায়গায় তিনি আসবেন! তিনি আসার আগেই আমরা জানি যে তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলায় বিচার হয়েছে, রায় হয়েছে। তিনিই তো বলতেন আইন সবার জন্য সমান, এ ধরনের ট্রাইব্যুনাল তো তিনি গঠন করেছেন।’
জামায়াতের আমির আরও বলেন, ‘সেই রায় তার বিরুদ্ধে হয়েছে, তিনি আপিলও করেননি, আবেদনও করেননি। বিচারপ্রক্রিয়া চলার সময় তিনি এলেন না কেন? তিনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকেন, তাহলে তখনই তার আসা দরকার ছিল, আসেননি। তার মানে হচ্ছে তিনি দেশকে ধারণ (ওন) করেন না, আইনকেও ভয় করেন। এখন তার কোন কথা আমরা বিশ্বাস করব? তার কোনো কথাই আমরা বিশ্বাস করতে পারছি না। এরপরও আমরা দেখলাম যে এত মানুষ খুন করা, এত মানুষকে পঙ্গু করা...এ জন্য তার ক্ষুধা মেটেনি মনে হচ্ছে।’
হুঁশিয়ারি উচ্চারণ করে শফিকুর রহমান বলেন, ‘তারা (শেখ হাসিনা) যেন এ কথা ভালো করে মনে রাখেন, যে যুবসমাজ এবং আপামর জনগণ তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের বাংলাদেশ থেকে শেষ বিদায় নিতে বাধ্য করেছিল, তারা সবাই মরে যায়নি; তারা জীবিত আছে। এসব হত্যাকাণ্ডের বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত তাদের ধৈর্য ধরতে হবে এবং বিচার হলে বিচারের রায় তাদের মেনে নিতে হবে।’
বিগত সরকারের আমলের নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের নিরপরাধ নেতাদের খুন করা হয়েছে ঠান্ডা মাথায়; আমরা তো কথা বলতে পারিনি, আমাদের কথা বলতেও দেওয়া হয়নি। সেই হিসাবে আমরা দেখছি এবং এ দেশের জনগণ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে।’

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন