সংবাদ
সংবাদ

আগুনে পুড়ে ভাইয়ের পর দগ্ধ বোনেরও মৃত্যু

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

আগুনে পুড়ে ভাইয়ের পর দগ্ধ বোনেরও মৃত্যু
ছবি: সংবাদ

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ শিশু মরিয়ম আক্তার (৩) মারা গেছে। তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে গত রোববার (২২ নভেম্বর) ওই অগ্নিকাণ্ডেই ঘটনাস্থলে পুড়ে মারা যায় তার দুই বছর বয়সী ভাই মো. আনাছ হোসেন।

নিহত দুই শিশু হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর বড়কুলের আতিক মেম্বার বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

মরিয়মের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার দাদা আতিক মেম্বার বলেন, ঢামেক হাসপাতাল থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নিয়ে মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। পারিবারিক কবরস্থানে ছোট ভাই আনাছের পাশেই মরিয়মকে দাফন করা হবে।

স্থানীয় ব্যক্তিরা ও পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে দুই শিশুকে ঘুম পাড়িয়ে তাদের মা ঘরের দরজা আটকে সংসারের কাজে বাইরে যান। এ সময় বসতঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের আরেকটি বসতঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যক্তিরা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ঘরের ভেতরে পুড়ে মারা যায় আনাছ। শরীরের ৯০ শতাংশ পুড়ে গুরুতর আহত হয় তার বড় বোন মরিয়ম।

ঘটনার খবর পেয়ে সেদিন ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার হোসেন ভূঁইয়া ও প্রকল্প কর্মকর্তা আশেকুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান সে সময় জানিয়েছিলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

আগুনে পুড়ে ভাইয়ের পর দগ্ধ বোনেরও মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত