আজ বুধবার (২৫ নভেম্বর) ফরিদগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা। স্থানীয় মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে হানাদার বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে জেলা সদরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।
মুক্তিযুদ্ধের ইতিহাস সূত্রে জানা যায়, এ দিনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে পড়ে পাকবাহিনী। উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের শিকার হয় তারা। সেখান থেকে চাঁদপুরের দিকে পালিয়ে যাওয়ার সময় হানাদার বাহিনী সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে। ওই বর্বরোচিত গুলিবর্ষণে সাধারণ কয়েকজন মানুষ প্রাণ হারান।
মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র মানুষের স্মৃতি ধরে রাখতে ১৯৯৫ সালে ফরিদগঞ্জ উপজেলা সদরে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী। প্রতি বছর দিনটিতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন এখানে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন