সংবাদ
সংবাদ

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪


 নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:০০ পিএম

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
ছবি : সংবাদ

সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রহমান ও আবদুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরের জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক অপরজন হলেন বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত (রাত ১২টা) থেকে পুলিশ নগরের জল্লারপাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে পুরো হোটেলে তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর পাঁচটার দিকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল ওই হোটেলে উঠেছিল।

অভিযান শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদ ছিল যে এই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন। সেই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রেখে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে এই চারজনের পরিচয় নিশ্চিত হলে তাঁদের আটক করা হয়।

তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তবে তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


কক্সবাজারের সাবেক সংসদ সদস্য বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রহমান ও আবদুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরের জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক অপরজন হলেন বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত (রাত ১২টা) থেকে পুলিশ নগরের জল্লারপাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখে। প্রায় পাঁচ ঘণ্টা ধরে পুরো হোটেলে তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর পাঁচটার দিকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল ওই হোটেলে উঠেছিল।

অভিযান শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদ ছিল যে এই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছেন। সেই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রেখে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে এই চারজনের পরিচয় নিশ্চিত হলে তাঁদের আটক করা হয়।

তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তবে তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত