সংবাদ
সংবাদ

তিস্তার চরাঞ্চলে পণ্য পরিবহনের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

তিস্তার চরাঞ্চলে পণ্য পরিবহনের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি
ছবি: সংবাদ

চরে পণ্য বহনের একমাত্র ভরসা হয়ে উঠেছে ঘোড়ার গাড়ি। ধূ-ধূ বালুচরের মধ্যেও এসব গাড়ি অনায়াসে চলাচল করতে পারে। সে কারণে ঘোড়ার গাড়ির চাহিদাও বেশ বেড়েছে। রাস্তাঘাট না থাকায় চরে যান্ত্রিক যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ায় পণ্য পরিবহনের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ঘোড়ার গাড়ি। এ গাড়িতে মালামাল টেনে জীবিকা নির্বাহ করছেন হাজারো গাড়োয়ান বা চালক।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর চরাঞ্চলে এখন ঘোড়ার গাড়ির ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। এককালের খরস্রোতা এ নদী দীর্ঘদিন খনন না হওয়ায় শীত মৌসুমে অনেক অংশই আবাদি জমিতে রূপ নিয়েছে। নদীভাঙনের শিকার হয়ে জমি-জিরাত হারানো পরিবারগুলো এখন এসব চরে নানা ফসল ফলাচ্ছেন। আর উৎপাদিত পণ্য টানতে ঘোড়ার গাড়িই ভরসা চরবাসীর।

বেলকা চরের শিপন মিয়া জানান, তিনি দুই বিঘা জমিতে আমন ধান আবাদ করেছেন। জমি থেকে বাড়ি বা ধান মাড়াইয়ের জায়গার দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। দিনমজুরের পক্ষে এত দূর ধান বয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘ঘোড়ার গাড়ি ছাড়া কোনো উপায় নেই। দুই বিঘা জমির ধান বহন করে নিয়ে যেতে গাড়োয়ানদের দিতে হবে দুই হাজার টাকা। যান্ত্রিক যানবাহন হলে এক হাজার টাকার মধ্যে হয়ে যেত; কিন্তু বালুচরে অন্য কোনো যানবাহন অনায়াসে চলতে পারে না। এমনকি তিস্তার শাখা নদীগুলোর হাঁটু ও গলাপানি ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো বাহন পার হতে পারে না। তাই চড়া দামে হলেও ঘোড়ার গাড়িতে নিরাপদে পণ্য বাড়িতে নেওয়া যায়।’

একই কথা বললেন হরিপুর চরের আব্দুর রাজ্জাক মিয়া। তার ভাষায়, ‘শুধু ধান নয়, চাষাবাদের জন্য প্রয়োজনীয় সার, বীজ থেকে শুরু করে যাবতীয় উপকরণ বহনে ঘোড়ার গাড়ির বিকল্প নেই। তবে পরিবহন খরচ বেশি হওয়ায় খুব একটা লাভ হচ্ছে না।’

তারাপুর লাঠশালা চরের মুদি দোকানদার আব্দুল করিম বলেন, ‘শহর থেকে দোকানের মালামাল আনতে ঘোড়ার গাড়ির বিকল্প নেই। বেশ কয়েকটি শাখা নদী পাড়ি দিয়ে মালামাল নিয়ে আসতে হয়। ঘোড়ার গাড়ি গলা ও হাঁটুপানি পেরিয়ে পণ্য বহন করতে পারে; যদিও খরচ একটু বেশি।’

বেলকা চরের গাড়োয়ান সাইফুল ইসলাম বলেন, ‘সারাদিন ঘোড়ার গাড়ি চালিয়ে এক হাজার থেকে দেড় হাজার টাকা রোজগার করা যায়। ঘোড়ার খাবার ও গাড়ির পেছনে প্রায় ৬০০ টাকা খরচ হয়। পানি বেড়ে গেলে তো গাড়ি চালানো যায় না, আবার সব সময় ভাড়াও পাওয়া যায় না।’

হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি মো. মোজাহারুল ইসলাম বলেন, ‘তিস্তার চরাঞ্চল এখন কৃষি জোনে পরিণত হয়েছে। নানা ধরনের ফসল চাষের পর কৃষকেরা তা বাজারজাত করছেন। কিন্তু চরের কৃষকদের বড় দুঃখ হলো, এখানে উৎপাদিত পণ্য সরবরাহ, সংরক্ষণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া যথাযথ যানবাহন না থাকায় চরাঞ্চল থেকে সহজে পণ্য বাজারে নিতে পারছেন না চাষিরা। ফলে তারা ন্যায্য ও বাড়তি মুনাফা পাচ্ছেন না।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী বলেন, ‘তিস্তার চরাঞ্চল এখন আবাদি জমিতে পরিণত হয়েছে। চরের মাটিতে পলি জমে থাকায় তা বেশ উর্বর। এ কারণে রাসায়নিক সার ছাড়াই বিভিন্ন ফসলের ফলন ভালো হচ্ছে। বিশেষ করে ভুট্টা, গম, আলু, মরিচ, পেঁয়াজ, রসুন, সরিষা, তিল, তিসিসহ শাকসবজি এবং নানা জাতের ধানের চাষ বেড়েছে। নানা ফসল আবাদ করে কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন, তবে পণ্য পরিবহনে যানবাহন সংকট রয়েছে। ঘোড়ার গাড়িই এখন চরের একমাত্র ভরসা।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তিস্তার চরাঞ্চলে পণ্য পরিবহনের একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত