দুই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার শুল্ক কাঠামো এবং যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ওই দুই কেন্দ্রের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) আওতায় রেফারেন্স ও লেভেলাইজড শুল্কহার অনুমোদন করেছে কমিটি। মূলত বিদ্যুতের দাম নির্ধারণে সরকার এসব শুল্কহার ব্যবহার করে। এর মধ্যে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট আল্ট্রা-সুপারক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রের রেফারেন্স ও লেভেলাইজড শুল্কহার কিলোওয়াট-ঘণ্টায় (কেডব্লিউএইচ) ৭ দশমিক ৯৮ মার্কিন সেন্ট (৬ টাকা ৭৮ পয়সা) নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ক্যাপাসিটি চার্জ ৩ দশমিক ১০ সেন্ট এবং জ্বালানি খরচ ৪ দশমিক ৮৭ সেন্ট। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে।
অন্যদিকে বাগেরহাটের রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে প্রাথমিক পরিচালনা তারিখ (আইওডি) থেকে বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ (সিওডি) পর্যন্ত লেভেলাইজড শুল্কহার কিলোওয়াট-ঘণ্টায় ৮ দশমিক ২৮ মার্কিন সেন্ট (৯ টাকা ১১ পয়সা) এবং সিওডি-পরবর্তী সময়ের জন্য ৮ দশমিক ১৬ সেন্ট (৮ টাকা ৯৮ পয়সা) নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এর আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে, যাতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা। প্রতি টন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। সরবরাহকারী হিসেবে ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডকে নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন