সংবাদ
সংবাদ

‘দেশে ভোটার এখন ১২ কোটি ৯২ লাখের বেশি’

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

‘দেশে ভোটার এখন ১২ কোটি ৯২ লাখের বেশি’

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হয়েছে এবং ভোটার হওয়ার আবেদন করেছেন, তাদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

চূড়ান্ত তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।

ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে নভেম্বর থেকে মে মাসের মধ্যে সাত ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী গত ৩১ আগস্ট একটি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই তালিকার তুলনায় নতুন করে ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। প্রকাশিত এ তালিকায় যাদের নাম রয়েছে, কেবল তারাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

ইসির ঘোষণা অনুযায়ী, এবার পাঁচ ধাপে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।

এদিকে আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন। ২৯ ও ৩০ নভেম্বর এবং আগামী ১ ডিসেম্বর এ সংলাপ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‘দেশে ভোটার এখন ১২ কোটি ৯২ লাখের বেশি’

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত