কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনতে বিশেষ অভিযান শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুনের তীব্রতা কমিয়ে ধাপে ধাপে গর্তের মুখ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সংস্থাটির বিশেষজ্ঞ দল। একই সঙ্গে এলাকায় নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলের পর থেকে আগুনের চাপ কমিয়ে পর্যায়ক্রমে গর্তের মুখ বন্ধের কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে বাপেক্স। এর আগে সকালে গর্তের মুখ বন্ধের প্রাথমিক প্রচেষ্টা চালানো হলেও মাত্র সাত মিনিটের মাথায় আবার আগুন জ্বলে ওঠে। ফলে নতুন কৌশলে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণের প্রস্তুতি নেওয়া হয়।
বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান জানান, প্রথম পর্যায়ে আগুনের তীব্রতা ও গ্যাসের চাপ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ এবং বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে। এ প্রক্রিয়া সফল হলে শেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে শুধু সীমিত পরিসরের পকেট গ্যাস নয়, বরং একটি সম্ভাব্য গ্যাসক্ষেত্র থাকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ইনানী ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালানো হবে। এ জরিপ সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। জরিপ ও পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ভূগর্ভে গ্যাসের সম্ভাব্য অবস্থান, বিস্তৃতি এবং মজুত সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে গ্যাসের সঙ্গে আগুন জ্বলে ওঠে। এরপর থেকে টানা জ্বলতে থাকে আগুন।
শুরুতে ঘটনাটিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ হিসেবে বিবেচনা করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও আগুন নিভে না যাওয়ায় বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। বাপেক্সের বিশেষজ্ঞরা তখন ভূগর্ভে বড় ধরনের গ্যাসের উপস্থিতি কিংবা সম্ভাব্য গ্যাসক্ষেত্র থাকার বিষয়টি বিবেচনায় নেন।
দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় ঘটনাটি স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ, কারিগরি প্রস্তুতি ও বিশেষজ্ঞদের পরিকল্পনা শেষে বৃহস্পতিবার চূড়ান্ত অভিযান শুরু হয়েছে।
তবে ইনানীতে প্রকৃতপক্ষে গ্যাসক্ষেত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বাপেক্সের প্রস্তাবিত ভূতাত্ত্বিক জরিপ ও পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের ওপরই নির্ভর করবে এ অঞ্চলে গ্যাসের প্রকৃত উপস্থিতি, মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা নির্ধারণ।
এদিকে দীর্ঘ ৩০ দিন ধরে জ্বলতে থাকা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল রয়েছে। বাপেক্সের চলমান অভিযান সফল হলে একদিকে যেমন আগুনের ঝুঁকি থেকে এলাকাবাসী স্বস্তি পাবেন, অন্যদিকে ইনানী অঞ্চলে নতুন গ্যাসসম্পদের সম্ভাবনা যাচাইয়ের পথও উন্মুক্ত হবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন