সংবাদ
সংবাদ

বেনাপোল-ঢাকা রুটে ‘রুপসী বাংলা’ বন্ধে ভোগান্তি চরমে

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

বেনাপোল-ঢাকা রুটে ‘রুপসী বাংলা’ বন্ধে ভোগান্তি চরমে
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে বেনাপোল-ঢাকা রুটে ‘রুপসী বাংলা’ ট্রেন টানা ৮দিন ধরে চলাচল বন্ধ রয়েছে। এতে বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েক জেলার হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প উপায়ে সড়কপথে যাতায়াত করতে যেয়ে বেশি ভাড়া ও সময় ব্যয় হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। গত ১৯ নভেম্বর থেকে বন্ধ আছে এই রুটে ট্রেন চলাচল।

বেনাপোল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, কোনো ট্রেন না থাকায় পুরো স্টেশন এলাকা জনশূন্য ও নিস্তব্ধ হয়ে পড়েছে। নিয়মিত এই রুটে চলাচলকারী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা পড়েছেন সবচেয়ে বড় বিপাকে। জরুরি কাজে ঢাকায় যাতায়াতকারী যাত্রীদের এখন বাধ্য হয়ে বাসে পৌঁছাতে হচ্ছে গন্তব্যে। বেনাপোল থেকে ৪ ঘন্টায় ও যশোর থেকে মাত্র ৩ ঘণ্টায় যাত্রীরা পৌঁছে যেতো ঢাকা কমলাপুরে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বেনাপোল-ঢাকার মধ্যে চলাচলকারী ‘রুপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনটি চলাচল সাময়িক স্থগিত করেছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে চলাচলের কথা থাকলেও নতুন করে রেলওয়ে কর্তৃপক্ষ একটি প্রজ্ঞাপন জারি করেছে বলে জানান বেনাপোল রেল স্টেশনের সহকারি মাস্টার মোছা. পারভীনা খাতুন।

তিনি বলেন, পরিপত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার তৎসংলগ্ন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে কোন সুনির্দিষ্ট মতামত/তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রেলভবন, ঢাকা থেকে প্রাপ্ত অনুমোদন মোতাবেক বৃহস্পতিবার ঢাকা-বেনাপোল-ঢাকার মধ্যে চলাচলকারি ৮২৮/৮২৭ নং রূপসী বাংলা এক্সপ্রেস ও খুলনা-ঢাকা-খুলনার মধ্যে চলাচলকারি ৮২৫/৮২৬ নং জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনসমূহের চলাচল বাতিল করা হলো। এ কারণে বৃহস্পতিবার ট্রেনটি বন্ধ রাখা হয়েছে।

যশোর রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, সাময়িক ভাবে বেনাপোল-যশোর-ঢাকার মধ্যে চলাচলকারী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন ও খুলনা-ঢাকার মধ্যে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছে।  তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি চলবে বলে নিশ্চিত করেছেন তিনি।

খুলনা-পোড়াদাহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/ ২০০০৪ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে। ঢাকা থেকে বিকাল ৪ টা ১০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১ টা ৩৫ মিনিটে। আর খুলনা থেকে সকাল ৮ টায় ছেড়ে ঢাকা পৌছাবে বিকাল ৩ টা ১০ মিনিটে। শুধুমাত্র জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস ট্রেন দুটি আপ ডাউনে যাত্রাবিরতি করবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগজ্ঞ, কোটচাদপুর ও দর্শনা। হল্ট করবে, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদাহ, কুষ্টিয়া কোট, কামারখালি, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা।

বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আয়নাল হক বলেন, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেনের যাত্রা বাতিল করার ফলে যাত্রীদের টিকিটের মুল্য ফেরত কার্যক্রমে চালু রয়েছে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বেনাপোল-ঢাকা রুটে ‘রুপসী বাংলা’ বন্ধে ভোগান্তি চরমে

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত