সংবাদ
সংবাদ

রংপুরে চার খুন: ডিবির চার্জশিটে যা উঠে এলো

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

রংপুরে চার খুন: ডিবির চার্জশিটে যা উঠে এলো
ছবি: সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার ৯৬ দিন পর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী অভিযোগপত্র জমা দেন।

দুপুর একটার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনার মাহবুবুর রশীদ সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২২ আগস্ট রাতে নগরীর দাসপাড়া এলাকার বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৩) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরদিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাসকে (১৯) আটক করা হয়। ২৩ আগস্ট দুপুরে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। প্রথমে কোতোয়ালি থানা মামলাটির তদন্ত শুরু করলেও পরে তদন্তভার যায় গোয়েন্দা পুলিশের কাছে।

অভিযোগপত্রে বলা হয়, চুরির উদ্দেশ্যে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। বাড়িতে অবস্থানের সময় কাটাতে তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করেন তারা। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মুগ্ধ ও সিদ্ধার্থ বর্তমানে রংপুর জেলা কারাগারে রয়েছেন।

পুলিশ কমিশনার জানান, অভিযোগপত্রে ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সংশ্লিষ্ট ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, ‘মূলত চুরির উদ্দেশ্যেই দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে চুরি করতে গিয়ে সময় কাটানোর জন্য তারা ইয়াবা সেবন করেন। এরপর প্রথমে তারা গণপতিকে হত্যা করেন। পরে তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যা করা হয়।’

পুলিশ কমিশনারের ভাষ্য, অবসর নেওয়ার পর গণপতি চক্রবর্তী ব্যাংক থেকে ৫০-৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন বলে ধারণা ছিল আসামিদের। এ ছাড়া বাড়িতে স্বর্ণালংকার থাকার ধারণা থেকেও তারা চুরির পরিকল্পনা করেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়েই চারজনকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডে দুই আসামির সংশ্লিষ্টতার পক্ষে ফরেনসিক পরীক্ষার ফলাফলকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

কমিশনার মাহবুবুর জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের ও শসার টুকরায় সিদ্ধার্থ দাসের ডিএনএ পাওয়া গেছে। সিগারেটের অবশিষ্টাংশে দুজনের ডিএনএ শনাক্ত হয়েছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় মুগ্ধ দাসের ডিএনএ পাওয়া গেছে।

তিনি বলেন, ‘ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন, অন্যান্য তথ্যপ্রমাণ, সাক্ষীদের জবানবন্দি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। দীর্ঘ তদন্ত ও সংগৃহীত আলামত বিশ্লেষণ করে দুই আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।’

মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বলেন, ‘পুলিশ পুরো ঘটনা তদন্ত করে যা পেয়েছে, তার ভিত্তিতেই অভিযোগপত্র তৈরি করেছে। অভিযোগপত্র এখনো পড়ে দেখিনি। পুলিশের ওপর আমাদের আস্থা রয়েছে। আমরা ন্যায়বিচার চাই।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রংপুরে চার খুন: ডিবির চার্জশিটে যা উঠে এলো

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত