সংবাদ
সংবাদ

সেতুর পাইলে বারবার বোট ডুবি, ক্ষোভ ব্যবসায়ীদের

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

সেতুর পাইলে বারবার বোট ডুবি, ক্ষোভ ব্যবসায়ীদের
সেতুর পাইলে ধাক্কা লেগে ২ হাজার মণ লবণবোঝাই বোট ডুবি, ১০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামের পটিয়ায় পানির নিচে থাকা নির্মাণাধীন সেতুর লোহার শিট পাইলের সঙ্গে ধাক্কা লেগে দুই হাজার মণ লবণবোঝাই একটি বোট ডুবে গেছে। একই স্থানে বারবার এমন দুর্ঘটনা ঘটলেও প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন লবণ ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের চানখালী খালের নাইখাইন সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এতে বোটে থাকা সব লবণ পানিতে তলিয়ে যায় এবং বোটটির এক পাশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারের পেকুয়া থেকে ‘মায়ের দোয়া’ নামের একটি বোটে করে দুই হাজার মণ কাঁচা লবণ নিয়ে কর্ণফুলী নদী ও চানখালী খাল হয়ে পটিয়ার ইন্দ্রপুল লবণ মিলে যাচ্ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দুপুর সোয়া ১টার দিকে নাইখাইন সেতু এলাকায় পৌঁছালে নির্মাণাধীন সেতুর পানির নিচে থাকা লোহার শিট পাইলের সঙ্গে ধাক্কা লাগে বোটটির। একপর্যায়ে বোটটি ডুবে যায়।

লবণের মালিক নুরুল আবছার মনু বলেন, পানির নিচে থাকা শিট পাইলটি ওপর থেকে দেখা যায় না। দুই হাজার মণ লবণ পানিতে ডুবে যাওয়ায় তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া বোটটি মেরামত করতে ৪ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন হতে পারে।

লবণ ব্যবসায়ীদের অভিযোগ, নির্মাণাধীন সেতুর পানির নিচে থাকা লোহার শিট পাইলের কারণে ওই স্থানে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একই স্থানে বারবার লবণবোঝাই বোট দুর্ঘটনার শিকার হলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবারের দুর্ঘটনার কিছুক্ষণ আগেও আবদুল শুক্কুর নামে এক ব্যক্তির বোট ওই স্থানে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে কোনো রকমে মেরামত করে সেটি ইন্দ্রপুলে নেওয়া হয়। এর আগে প্রায় ছয় মাস আগেও একই স্থানে কয়েক দিনের ব্যবধানে দুটি লবণবোঝাই বোট ডুবে যায়। এসব ঘটনায় লবণের মালিকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্ষতিপূরণ পাননি।

পটিয়া ইন্দ্রপুল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই ও অর্থ সম্পাদক হেলাল উদ্দীন বলেন, একই স্থানে বেশ কয়েকবার লবণবোঝাই বোট ডুবেছে। এতে লবণ মিলমালিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সেতুর পাইলে বারবার বোট ডুবি, ক্ষোভ ব্যবসায়ীদের

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত