সংবাদ
সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় প্রথম দফায় গেলেন ১১২ কর্মী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম

বিনা খরচে মালয়েশিয়ায় প্রথম দফায় গেলেন ১১২ কর্মী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

দীর্ঘ আড়াই বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হয়েছে। তবে এবারের যাত্রাটি ব্যতিক্রমী, দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী গেলেন দেশটিতে। প্রথম ফ্লাইটে যাওয়া ১১২ জন কর্মীর পুরো খরচ বহন করছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় শুভেচ্ছা জানান।

সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই কর্মীদের নির্বাচন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই ১১২ জনকে চূড়ান্ত করা হয়।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজ করবেন। তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। এর পাশাপাশি আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে নিয়োগকর্তা প্রতিষ্ঠান।

বোয়েসেল জানিয়েছে, এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পাওয়া গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন, এই আশা করি।’

বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও কাজ শুরু করবে সরকার।

চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানান। ওই বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছিলেন। সেই কূটনৈতিক উদ্যোগেরই প্রথম বাস্তব প্রতিফলন ঘটল এই ফ্লাইটের মাধ্যমে।

বিমানবন্দরের অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এবং ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় প্রথম দফায় গেলেন ১১২ কর্মী

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত