সংবাদ
সংবাদ

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্যনিরাপত্তা (ফুড সেফটি) ও আন্তর্জাতিক কোয়ারেন্টিন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলা মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজাত পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র (প্রসেসিং সেন্টার) এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলতে চাইছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘সকলের সাথে আমিও আশা করি, অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে, ইনশা আল্লাহ।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রাণীদের প্রতি সদয় হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমরা অনেক সময় দেখি, আমাদের আশপাশে অনেক মানুষ অকারণে বহু প্রাণীকে নির্যাতন বা কষ্ট দিয়ে থাকেন। এই প্রাণীগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজন ও উপকারের জন্য। একটি জীব হিসেবে উপকার করতে না পারলেও অন্তত এদের যাতে আমরা কষ্ট না দিই।’

পরিবারের শিশু-কিশোরদের প্রাণীপ্রেম ও সহমর্মিতার শিক্ষা দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বংশধরদের মধ্যে এই মনোভাব গড়ে তুলতে পারলে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে, যেখানে মানুষ ও প্রতিটি জীব নিরাপদে প্রকৃতির সঙ্গে একসাথে চলতে পারবে।’

পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, মানুষের মতো পশুপাখিরও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার রয়েছে। প্রাণীকে ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, আঘাত, রোগ ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখা এবং তাদের স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা দেওয়া মানবিক দায়িত্ব।

প্রাণিসম্পদ খাতের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশের মানুষের প্রাণিজ আমিষের ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। চলতি অর্থবছরের স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। আর কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও প্রক্রিয়াজাত পণ্য এবং দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং ডিম (বাচ্চা উৎপাদনে সক্ষম ডিম) রপ্তানি করতে সক্ষম হয়েছে জানিয়ে বিদেশে নিত্যনতুন বাজার খুঁজে বের করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতে বেসরকারি বিনিয়োগ ৫০ হাজার কোটি টাকার বেশি এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ৬০ লাখ মানুষ, যার ৪০ শতাংশই নারী।

পশুচিকিৎসা ও রোগ প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশু পালন করেন। প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে বর্তমানে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে, যা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরে মহিষ পালনের সম্ভাবনা কাজে লাগাতে নতুন জেগে ওঠা চর ও সরকারি খাসজমি সমবায় বন্দোবস্তের মাধ্যমে খামারিদের বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় প্রাণিসম্পদ পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার টাকা এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়।

খামারিদের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি খায়রুল কবীর খোকন, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত