বায়ুদূষণের অন্যতম বড় উৎস অবৈধ ইটভাটা। ভাটার কালো ধোঁয়া পরিবেশের ক্ষতি করছে। বাড়ছে মানুষের স্বাস্থ্যঝুঁকি। নষ্ট হচ্ছে কৃষিজমি ও জীববৈচিত্র্য। আইন অমান্য করে দেশের বিভিন্ন স্থানে এখনো ইটভাটা চলছে। এ অবস্থায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদার হওয়া জরুরি।
সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়া, ঠাকুরগাঁও, ময়মনসিংহের গৌরীপুর, ঝালকাঠি ও দেশের বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বরিশাল বিভাগের ছয় জেলায় ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত করেছে পরিবেশ অধিদপ্তর। চলতি নভেম্বর মাসেই ২৫টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসব অভিযান ইতিবাচক। তবে শুধু জরিমানা বা চিমনি ভেঙে দিলেই দায়িত্ব শেষ হয় না। অনেক ক্ষেত্রে অভিযান শেষ হওয়ার পর আবারও ভাটা চালু হয়। তাই অবৈধ ইটভাটা বন্ধ করা এবং মালিকদের আইনের আওতায় আনা জরুরি। এ ক্ষেত্রে নিয়মিত নজরদারি থাকতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহলের চাপে অভিযান বন্ধ করা যাবে না।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রয়োজনীয় জনবল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যের অভাবে অভিযান পরিচালনায় সমস্যা হচ্ছে। বরিশাল বিভাগেই সংস্থাটির প্রায় ২০টি পদ শূন্য রয়েছে। এই সংকট দ্রুত দূর করতে হবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও নিশ্চিত করা প্রয়োজন।
পাশাপাশি পরিবেশবান্ধব ইট উৎপাদনব্যবস্থার প্রসার ঘটাতে হবে। ভাটার মালিকদের আইন মানতে বাধ্য করার পাশাপাশি বিকল্প প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে হবে। পরিবেশ রক্ষা করা রাষ্ট্রীয় দায়িত্ব। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রাখতে হবে। আইনের প্রয়োগ হতে হবে সবার ক্ষেত্রে সমান।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন