গোপালগঞ্জে সহিংসতার পর একের পর এক নাগরিক সেবা বন্ধ বা স্থগিত করা হচ্ছে। দুই সপ্তাহ ধরে ট্রেন চলাচল বন্ধ। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো স্বাভাবিক হয়নি। এমনকি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দও আটকে রাখা হয়েছে। বেশির ভাগ মোবাইল ব্যাংকিং হিসাবও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে জেলার সাধারণ মানুষ শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও দৈনন্দিন আর্থিক লেনদেনে সমস্যায় পড়ছেন। জরুরি প্রয়োজনেও অনেকে নিজের টাকা তুলতে বা পাঠাতে পারছেন না।
গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা উদ্বেগজনক। রাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা, থানা পোড়ানো, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। জনগণের জানমাল রক্ষা করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা সরকারের দায়িত্ব। তবে অপরাধীদের দমনের নামে একটি জেলার সব মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নিরাপত্তার কারণে কোনো সেবা সাময়িক বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। তবে এক্ষেত্রে সুনির্দিষ্ট ঝুঁকি ও বাস্তব পরিস্থিতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট হিসাব তদন্ত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। একটি জেলার লাখো মানুষের মোবাইল ব্যাংকিং হিসাব একসঙ্গে বন্ধ করে দেওয়া কতটা যৌক্তিক সেই প্রশ্ন উঠেছে। নিরাপত্তার বিকল্প ব্যবস্থা না করে দীর্ঘদিন রেল যোগাযোগ বন্ধ রাখা নিয়ে প্রশ্ন রয়েছে।
সংবিধান অনুযায়ী, সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় পুরো এলাকার মানুষের ওপর চাপানো যায় না। রাজনৈতিক পরিচয় কিংবা কোনো দলের প্রতি সমর্থনের কারণে নাগরিক অধিকার খর্ব করার সুযোগ নেই। কেউ কোনো অপরাধ করলে তাকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না।
সরকারকে সহিংসতা নিয়ন্ত্রণ করতে হবে, সাধারণ মানুষের অধিকারও রক্ষা করতে হবে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কোনো পরিস্থিতিতেই একজন নাগরিকেরও অধিকার হরণ করার সুযোগ নেই। সহিংসতার দায় সংশ্লিষ্ট অপরাধীদের। কোনো ব্যক্তি-গোষ্ঠীর সহিংসতার দায় কোনো জেলার সব বাসিন্দার ওপর চাপানোর সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা বা তাদের জীবন অচল করে দেওয়া কাম্য নয়। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন