সংবাদ

মৃত খাল সংস্কারে জ্বালানি সমাধান : বিজ্ঞান মেলায় সাটুরিয়ার শিক্ষার্থীদের চমক

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

মৃত খাল সংস্কারে জ্বালানি সমাধান : বিজ্ঞান মেলায় সাটুরিয়ার শিক্ষার্থীদের চমক
ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে। মেলায় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়। ‘মৃত খাল খনন করি, জ্বালানি সংকট দূর করি’ শীর্ষক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে শিক্ষার্থীরা এই সাফল্য পায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী (১৫ ও ১৬ এপ্রিল) এই মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’। হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রকল্পে দেখিয়েছে, কীভাবে ভরাট হয়ে যাওয়া মৃত খালগুলো সংস্কার করে সেখান থেকে প্রাপ্ত জৈব উপকরণ ব্যবহার করে জ্বালানি সমস্যার সমাধান করা সম্ভব। প্রকল্পটি বিচারক ও দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

সাফল্যে উচ্ছ্বসিত হয়ে হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের ফল এই অর্জন। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মৃত খাল সংস্কারে জ্বালানি সমাধান : বিজ্ঞান মেলায় সাটুরিয়ার শিক্ষার্থীদের চমক

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শেষ হয়েছে। মেলায় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়। ‘মৃত খাল খনন করি, জ্বালানি সংকট দূর করি’ শীর্ষক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে শিক্ষার্থীরা এই সাফল্য পায়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী (১৫ ও ১৬ এপ্রিল) এই মেলা অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ছিল ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’। হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রকল্পে দেখিয়েছে, কীভাবে ভরাট হয়ে যাওয়া মৃত খালগুলো সংস্কার করে সেখান থেকে প্রাপ্ত জৈব উপকরণ ব্যবহার করে জ্বালানি সমস্যার সমাধান করা সম্ভব। প্রকল্পটি বিচারক ও দর্শনার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

সাফল্যে উচ্ছ্বসিত হয়ে হরগজ শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বজলুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের ফল এই অর্জন। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত