সংবাদ

মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পিএম

মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাথানগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রোজিনা বেগম ওই গ্রামের মিজানুর রহমান পিলুর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে গোয়ালঘরে গরুকে খাবার দিতে যান রোজিনা। হঠাৎ গোয়ালঘরের পাশের একটি নারকেল গাছে বজ্রপাত হলে রোজিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, বজ্রপাতের পর নারকেল গাছটিতে জখমের চিহ্ন দেখা গেছে। আকস্মিক এই বজ্রপাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মহেশপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে বজ্রপাতে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার বাথানগাছি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রোজিনা বেগম ওই গ্রামের মিজানুর রহমান পিলুর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে গোয়ালঘরে গরুকে খাবার দিতে যান রোজিনা। হঠাৎ গোয়ালঘরের পাশের একটি নারকেল গাছে বজ্রপাত হলে রোজিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, বজ্রপাতের পর নারকেল গাছটিতে জখমের চিহ্ন দেখা গেছে। আকস্মিক এই বজ্রপাতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত