সংবাদ

১০ শয্যার ওয়ার্ডে ১৮ শিশুর গাদাগাদি চিকিৎসা

রংপুরে হামে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম

রংপুরে হামে আরও এক শিশুর মৃত্যু
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামে আক্রান্ত শিশুদের এক বিছানায় গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : সংবাদ

রংপুর অঞ্চলে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাটিতে এখনো হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু না হওয়ায় প্রতিদিনই নতুন নতুন শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নতুন করে ৬ শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১৮ জন শিশু চিকিৎসাধীন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সংকটের বিষয় হলো, হামের মতো ছোঁয়াচে রোগের জন্য নির্ধারিত ওয়ার্ডটিতে শয্যা রয়েছে মাত্র ১০টি। ফলে একটি বিছানায় ২ থেকে ৩ জন শিশুকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুপুরে হাসপাতালের ৯ নম্বর শিশু ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে গিয়ে দেখা যায়, দুটি ছোট কক্ষে শিশুদের গাদাগাদি করে রাখা হয়েছে। নীলফামারী থেকে আসা শরীফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাম ছোঁয়াচে রোগ জেনেও এক বিছানায় তিনজনকে রাখা হয়েছে। এতে রোগ কমার বদলে আরও বাড়বে। সকালে ছেলেকে নিয়ে এসেছি, অথচ ডাক্তার এসেছেন দুপুরে।’

রংপুর নগরীর মাহিগঞ্জ থেকে আসা আরেক অভিভাবক বলেন, ‘আইসোলেশন ওয়ার্ডের নাম দেওয়া হলেও সেখানে রীতিমতো হাট বসেছে। ল্যাট্রিনগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে সেখানে যাওয়ার উপায় নেই। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে।’ শয্যা সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী স্বজনেরা।

ওয়ার্ডে কর্মরত চিকিৎসকেরা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রংপুরে হামে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত