শুরু হলো এ বছরের পবিত্র হজের আনুষ্ঠানিক সফর। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে উপস্থিত হয়ে হজযাত্রীদের বিদায়ী শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্যাম্পের ভেতর হাজীদের সাথে কুশল বিনিময় করার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী হজযাত্রীদের কাছে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া কামনা করেন এবং তাদের জন্য অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে অংশ নেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাত ১১টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইটের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
হজযাত্রীদের সার্বিক সুবিধা নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, "হাজীদের জন্য বিমান ভাড়া কমানোসহ সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।"
প্রধানমন্ত্রীর এ সফরের কথা নিশ্চিত করে তার ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বলেন, “প্রধানমন্ত্রী নির্ধারিত সময়েই ক্যাম্পে পৌঁছেছেন এবং সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নিয়েছেন।” মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার হজযাত্রীদের হয়রানি রোধে একটি বিশেষ মনিটরিং সেল দিনরাত কাজ করছে।
আজ দিনগত রাত ১২টা ২০ মিনিটে (১৮ এপ্রিল) বিমানের প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানের এই বিশেষ ফ্লাইটটি জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। প্রথম দিনে বাংলাদেশ বিমান, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের সমন্বয়ে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে ৬টিই রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশের। পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং অবশিষ্ট ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজের সুযোগ পাচ্ছেন।
আগামী ২৬ মে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে ২১ মে পর্যন্ত প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম চলবে এবং হজ শেষে আগামী ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইটের দীর্ঘ যাত্রা। হজের ব্যয় হ্রাস এবং ফ্লাইট শিডিউলে শৃঙ্খলা আনার ফলে এবারের হজ সফর অন্য যেকোনো বছরের তুলনায় সহজ ও আরামদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ধর্ম মন্ত্রণালয়।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন