সংবাদ

বংশালে দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ জুন ২০২৬, ০৩:১৩ পিএম

বংশালে দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

রাজধানীর বংশালের টেকেরহাট লেনের পাওয়ার টুল স্কেল-এর দোকানে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। 

আজ সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- দোকান কর্মচারী মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দুপুরের দিকে বংশাল এলাকা থেকে তিন যুবককে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মিরাজের শরীরের ২ শতাংশ, ইফাতের শরীরের ২৫ শতাংশ ও রকি শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় রকি ও ইফাতকে ভর্তি দেওয়া হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া দোকানের ম্যানেজার রাফিন জানান, আমাদের পাওয়ার টুল স্কেল-এর দোকানের ভেতরে বিদ্যুতের সুইচ দেওয়ার সময় আগুন ধরে ৩ জন দগ্ধ হয়। পরে আমরা দ্রুত তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তারা চিকিৎসাধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০১ জুন ২০২৬

বংশালে দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

রাজধানীর বংশালের টেকেরহাট লেনের পাওয়ার টুল স্কেল-এর দোকানে আগুনের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। 

আজ সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- দোকান কর্মচারী মিরাজ (২৫), ইফাত (২০) ও রকি (২৬)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, দুপুরের দিকে বংশাল এলাকা থেকে তিন যুবককে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মিরাজের শরীরের ২ শতাংশ, ইফাতের শরীরের ২৫ শতাংশ ও রকি শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় রকি ও ইফাতকে ভর্তি দেওয়া হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া দোকানের ম্যানেজার রাফিন জানান, আমাদের পাওয়ার টুল স্কেল-এর দোকানের ভেতরে বিদ্যুতের সুইচ দেওয়ার সময় আগুন ধরে ৩ জন দগ্ধ হয়। পরে আমরা দ্রুত তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তারা চিকিৎসাধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত