সংবাদ

পুলিশের সঙ্গে বৈঠকের পর কুষ্টিয়ায় বাস চলাচল স্বাভাবিক

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

পুলিশের সঙ্গে বৈঠকের পর কুষ্টিয়ায় বাস চলাচল স্বাভাবিক
ছবি : সংবাদ

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের দুই দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা পুলিশ সুপারের সঙ্গে মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

বেলা একটার দিকে কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের মধ্যস্থতায় আলোচনা ফলপ্রসূ হওয়ায় তারা কর্মবিরতি তুলে নিয়েছেন। এখন সব রুটে বাস চলাচলে বাধা নেই।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দফা দাবিতে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন পরিবহন শ্রমিকেরা। তাদের দাবিগুলো হলো-পরিবহন মালিকেরা যেসব সুযোগ-সুবিধা ভোগ করেন, শ্রমিকদেরও একই ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে এবং শ্রমিক সংগঠনের নামে কুষ্টিয়া-খুলনা রুটে একটি বাস চলাচলের অনুমতি দিতে হবে।

এসব দাবি আদায়ের আলটিমেটাম শেষ হওয়ার পর শুক্রবার ভোর থেকে কুষ্টিয়ার অভ্যন্তরীণ ও দূরপাল্লার অনেক রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুরসহ বিভিন্ন রুটে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো সচল ছিল।

উদ্ভূত পরিস্থিতিতে আজ বেলা ১১টায় কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দিনের কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিকেরা বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টা স্থায়ী ওই বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে শ্রমিকেরা কাজে ফেরার সিদ্ধান্ত নেন।

কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আকতার হোসেন বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জরুরি কাজে তিনি ঢাকায় থাকলেও মালিক গ্রুপের অন্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পুলিশের সঙ্গে বৈঠকের পর কুষ্টিয়ায় বাস চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত