সংবাদ

২০০০ টাকার জন্য মায়ের ওপর অভিমানে তরুণের আত্মহত্যা

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৭:২৪ পিএম

২০০০ টাকার জন্য মায়ের ওপর অভিমানে তরুণের আত্মহত্যা
ইয়াছিন লিখন প্যাদা (১৯)।

মাদারীপুরের কালকিনিতে মায়ের ওপর অভিমান করে ইয়াছিন লিখন প্যাদা (১৯) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন কালকিনির পাঙ্গাসিয়া এলাকার বাসিন্দা। তার বাবা বাবুল প্যাদা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বায়োরগাতি গ্রামের বাসিন্দা। বাবা-মায়ের বিচ্ছেদের পর প্রায় ১৫ বছর ধরে ইয়াছিন পাঙ্গাসিয়ায় তার নানার বাড়িতে থাকতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন ঢাকার কামরাঙ্গীরচরে একটি চামচ তৈরির কারখানায় কাজ করতেন। ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিন আগে তিনি নানার বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে বন্ধক রাখা নিজের একটি মুঠোফোন ছাড়িয়ে আনতে মায়ের কাছে দুই হাজার টাকা চান ইয়াছিন। মা তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মান-অভিমান হয়। পরে ইয়াছিন নিজের ঘরে গিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

স্বজনেরা ইয়াছিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা। স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অনেক কষ্টে ছেলেকে বড় করেছিলেন তিনি। ছেলের এমন মৃত্যুতে তিনি এখন বাকরুদ্ধ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

২০০০ টাকার জন্য মায়ের ওপর অভিমানে তরুণের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

মাদারীপুরের কালকিনিতে মায়ের ওপর অভিমান করে ইয়াছিন লিখন প্যাদা (১৯) নামে এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন কালকিনির পাঙ্গাসিয়া এলাকার বাসিন্দা। তার বাবা বাবুল প্যাদা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বায়োরগাতি গ্রামের বাসিন্দা। বাবা-মায়ের বিচ্ছেদের পর প্রায় ১৫ বছর ধরে ইয়াছিন পাঙ্গাসিয়ায় তার নানার বাড়িতে থাকতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন ঢাকার কামরাঙ্গীরচরে একটি চামচ তৈরির কারখানায় কাজ করতেন। ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিন আগে তিনি নানার বাড়িতে আসেন। মঙ্গলবার সকালে বন্ধক রাখা নিজের একটি মুঠোফোন ছাড়িয়ে আনতে মায়ের কাছে দুই হাজার টাকা চান ইয়াছিন। মা তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও মান-অভিমান হয়। পরে ইয়াছিন নিজের ঘরে গিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

স্বজনেরা ইয়াছিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার মা। স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অনেক কষ্টে ছেলেকে বড় করেছিলেন তিনি। ছেলের এমন মৃত্যুতে তিনি এখন বাকরুদ্ধ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত