সংবাদ

সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের প্রাণহানি

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৭:১২ পিএম

সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের প্রাণহানি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু এবং তিস্তা নদীতে গাছচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে উপজেলার বেলকা ও কঞ্চিবাড়ি ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো-উপজেলার পূর্ব বেলকা মাঝিপাড়া গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে সৃজন কুমার (৬) ও বিধান চন্দ্র দাসের মেয়ে বৃন্দা রানী (৫)। আর মৃত বৃদ্ধের নাম আব্দুর রাজ্জাক মিয়া (৫৫)। তিনি কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালিরখামার গ্রামের ফরিজল মিয়ার ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সৃজন ও বৃন্দা রানী স্থানীয় একটি পুকুরপাড়ে জাম কুড়াতে যায়। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করা হয়। একই গ্রামের দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, বিকেলে তিস্তা নদীর পাড়ে মাছ ধরতে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক মিয়া। এ সময় নদী ভাঙনের মুখে থাকা একটি কাঁঠাল গাছ হঠাৎ তার গায়ের ওপর উপড়ে পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে নদীতে তলিয়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, পৃথক ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় তিনজনের প্রাণহানি

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত