সংবাদ

চাঁদপুরে কুপিয়ে ও পিটিয়ে ২ জনকে হত্যা

প্রতিনিধি, চাঁদপুর
প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ: ২ জুন ২০২৬, ০৭:২০ পিএম

চাঁদপুরে কুপিয়ে ও পিটিয়ে ২ জনকে হত্যা
ছবি : সংবাদ

চাঁদপুর সদর ও হাইমচরে পৃথক দুটি ঘটনায় এক কিশোর ও এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল ও দুপুরে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন-শহরের যমুনা রোড এলাকার ইয়াসিন (১৪) এবং হাইমচরের উত্তর চরভাঙ্গা গ্রামের ওমর ফারুক (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃধা বাড়িতে একটি পুকুরঘাট নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হাসমত উল্যাহ নামের এক বৃদ্ধকে মারধর শুরু করে। এ সময় নানার বাড়িতে বেড়াতে আসা নাতি ওমর ফারুক ঝগড়া থামাতে এগিয়ে গেলে প্রতিপক্ষরা তার চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

ওমর ফারুককে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওমর ফারুক উত্তর চরভাঙ্গা গ্রামের খালেক ঢালীর ছেলে। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে, চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় জাম পাড়াকে কেন্দ্র করে মেহেদী হাসান (১৩) নামের এক কিশোরকে মারধর করে স্থানীয় এক কিশোর। বন্ধুকে বাঁচাতে ইয়াসিন এগিয়ে গেলে তাকে বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিন ওই এলাকার রিকশাচালক ইলিয়াসের ছেলে। চাঁদপুর মডেল থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

চাঁদপুরে কুপিয়ে ও পিটিয়ে ২ জনকে হত্যা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত