সংবাদ

কৃষকের ভাগ্যোন্নয়নে মাদারীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

কৃষকের ভাগ্যোন্নয়নে মাদারীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন
মাদারীপুরের ডাসার ও কালকিনিতে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আনিসুর রহমান। ছবি : সংবাদ

মাদারীপুরের ডাসার ও কালকিনি উপজেলায় দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার (খোকন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খননকাজের উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী থেকে পাথুরিয়াপাড় বাচ্চু তালুকদারের বাড়ির নিকট পর্যন্ত একটি এবং কালকিনি উপজেলার মধ্যচর এলাকার জালাল হাওলাদারের বাড়ির সামনের ব্রিজ থেকে লতু খানের বাড়ি পর্যন্ত অন্য খালটি পুনঃখনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আনিসুর রহমান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচি আজ আবার কৃষকের ভাগ্যোন্নয়নে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রতিটি কর্মসূচির প্রতিফলন এখন দেখা যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ভাতা ও খেলোয়াড়দের জন্য প্রণোদনার মতো উদ্যোগগুলো তারই অংশ।’

তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশের উন্নয়ন-এই লক্ষ্যেই সরকার কাজ করছে। এখানে কোনো দল বা জাতিভেদ নেই; প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের সব মানুষের কল্যাণের জন্য।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা, কালকিনি ইউএনও সাইফ-উল আরেফীন, ডাসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী ও ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কৃষকের ভাগ্যোন্নয়নে মাদারীপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত