সংবাদ

গাইবান্ধা শহর পরিচ্ছন্ন রাখতে ঘাঘট লেক সংস্কারের উদ্যোগ

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পিএম

গাইবান্ধা শহর পরিচ্ছন্ন রাখতে ঘাঘট লেক সংস্কারের উদ্যোগ
ছবি : সংবাদ

গাইবান্ধা শহরের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় গাইবান্ধা সদর ভূমি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে এই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মোল্লা।

গাইবান্ধা জেলা প্রশাসনের এই উদ্যোগে সহযোগিতা করছে গাইবান্ধা পৌরসভা। এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এই অভিযানে অংশ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-গণ উন্নয়ন কেন্দ্র, ওয়ার্ল্ড ভিশন, এসকেএস ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ, পদক্ষেপ ও রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে ঘাঘট লেকে কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এর ফলে মশার উপদ্রব বৃদ্ধিসহ পরিবেশ দূষিত হচ্ছিল। শহরবাসীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, ‘গাইবান্ধাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে ঘাঘট লেকের গুরুত্ব অপরিসীম। শুধু প্রশাসনের পক্ষে এটি রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, এর জন্য সাধারণ নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতাকর্মী লেকের কচুরিপানা সরানোর কাজে নেমে পড়েন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গাইবান্ধা শহর পরিচ্ছন্ন রাখতে ঘাঘট লেক সংস্কারের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

গাইবান্ধা শহরের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ঘাঘট লেকের কচুরিপানা অপসারণ এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় গাইবান্ধা সদর ভূমি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে এই অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মোল্লা।

গাইবান্ধা জেলা প্রশাসনের এই উদ্যোগে সহযোগিতা করছে গাইবান্ধা পৌরসভা। এ ছাড়া বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এই অভিযানে অংশ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-গণ উন্নয়ন কেন্দ্র, ওয়ার্ল্ড ভিশন, এসকেএস ফাউন্ডেশন, ফ্রেন্ডশিপ, পদক্ষেপ ও রেড ক্রিসেন্ট সোসাইটি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে ঘাঘট লেকে কচুরিপানা জমে থাকায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এর ফলে মশার উপদ্রব বৃদ্ধিসহ পরিবেশ দূষিত হচ্ছিল। শহরবাসীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, ‘গাইবান্ধাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে ঘাঘট লেকের গুরুত্ব অপরিসীম। শুধু প্রশাসনের পক্ষে এটি রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, এর জন্য সাধারণ নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতাকর্মী লেকের কচুরিপানা সরানোর কাজে নেমে পড়েন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত