সংবাদ

কুড়িগ্রামে ৫৬ লাখ টাকার মালামালসহ দুই পাচারকারী আটক

জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
জেলা বার্তা পরিবেশক, কুড়িগ্রাম
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম

কুড়িগ্রামে ৫৬ লাখ টাকার মালামালসহ দুই পাচারকারী আটক
ছবি : সংবাদ

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেল, মোটরসাইকেল, মুঠোফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্যসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন-কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙা গ্রামের আনোয়ার হোসেন (২৯) ও উত্তর ছাট গোপালপুর গ্রামের রিপন মিয়া (২৮)।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বিপুল পরিমাণ মুঠোফোনের ডিসপ্লে, পেট্রল, অকটেন, ডিজেল, মোটরসাইকেল এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক পাচার বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। জনস্বার্থে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে ৫৬ লাখ টাকার মালামালসহ দুই পাচারকারী আটক

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেল, মোটরসাইকেল, মুঠোফোনের ডিসপ্লে ও মাদকদ্রব্যসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

আটক ব্যক্তিরা হলেন-কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙা গ্রামের আনোয়ার হোসেন (২৯) ও উত্তর ছাট গোপালপুর গ্রামের রিপন মিয়া (২৮)।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে বিপুল পরিমাণ মুঠোফোনের ডিসপ্লে, পেট্রল, অকটেন, ডিজেল, মোটরসাইকেল এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক পাচার বন্ধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। জনস্বার্থে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত