সংবাদ

ভাঙ্গায় খোলা ম্যানহোলে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

ভাঙ্গায় খোলা ম্যানহোলে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ছবি : সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় একটি বহুতল ভবনের পাশের খোলা ম্যানহোলে পড়ে মাসুম (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার মাছবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আবদুল হাই শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওই ভবনের নির্মাণকাজ চলাকালে অসাবধানতাবশত মাসুম পাশের একটি খোলা ম্যানহোলে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ম্যানহোল থেকে ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভাঙ্গায় খোলা ম্যানহোলে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় একটি বহুতল ভবনের পাশের খোলা ম্যানহোলে পড়ে মাসুম (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গা পৌরসভার মাছবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আবদুল হাই শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওই ভবনের নির্মাণকাজ চলাকালে অসাবধানতাবশত মাসুম পাশের একটি খোলা ম্যানহোলে পড়ে যান। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ম্যানহোল থেকে ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত