সংবাদ

পদ্মার বড় মাছের প্রতি প্রবাসীদের ঝোঁক, চড়া দামে বিক্রি

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম

পদ্মার বড় মাছের প্রতি প্রবাসীদের ঝোঁক, চড়া দামে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। ছবি : সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল ও একটি রুই মাছ ধরা পড়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে জেলেদের জালে ধরা পড়া মাছ দুটি স্থানীয় আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে চড়া দামে বিক্রি করা হয়েছে। মাছ দুটির প্রতি প্রবাসী ক্রেতাদের বিশেষ আগ্রহ থাকায় দামও উঠেছে রেকর্ড পর্যায়ে।

মৎস্য আড়ত সূত্রে জানা যায়, সোমবার ভোর চারটার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলে জমির হালদারের জালে ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। সকালে মাছটি দৌলতদিয়ার একতা মৎস্য আড়তে আনা হলে উন্মুক্ত নিলামে তোলা হয়। আড়তদার রেজাউল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে তিনি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৬৮ হাজার ৮০ টাকায় মাছটি যুক্তরাষ্ট্রে বসবাসরত এক প্রবাসীর কাছে বিক্রি করেন।

একই দিন জেলে তারা হালদারের জালে সাড়ে ১৩ কেজি ওজনের একটি বড় রুই মাছ ধরা পড়ে। আড়তে আনার পর এই মাছটিও চড়া দামে বিক্রি হয়। ব্যবসায়ী চান্দু মোল্লা রুই মাছটি ৩ হাজার ১৫০ টাকা কেজি দরে ৪২ হাজার ৫২৫ টাকায় কিনে নেন। পরে তিনি ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ৫৫০ টাকায় সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির কাছে মাছটি বিক্রি করেন। মাছটি ওই প্রবাসীর পরিবারের জন্য মাদারীপুরে পাঠানো হয়েছে।

আড়তদার রেজাউল ইসলাম বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। সকালে আড়তে আসা দুটি মাছই নিলামের মাধ্যমে ভালো দামে বিক্রি হয়েছে।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, বড় মাছের খবর পেলে প্রবাসী ক্রেতারা আগেভাগেই যোগাযোগ করেন। সর্বোচ্চ দর দিয়ে মাছ দুটি কিনে তিনি প্রবাসীদের কাছে হস্তান্তর করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মার বড় মাছের স্বাদ ও ঐতিহ্যের কারণে প্রবাসীদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে। বড় মাছ ধরা পড়লে যেমন জেলেরা লাভবান হন, তেমনি ব্যবসায়ীরাও ভালো মুনাফা পান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পদ্মার বড় মাছের প্রতি প্রবাসীদের ঝোঁক, চড়া দামে বিক্রি

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত