দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা রুমানা মোর্শেদ কনকচাঁপা এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন থেকেও বঞ্চিত হয়েছেন। তবে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবে তার কোনো আক্ষেপ নেই। বরং সামাজিকমাধ্যমে এসে জানিয়েছেন, জীবনের যেকোনো পরিস্থিতিতেই তিনি মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখেন।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা করা হয়। তালিকায় একাধিক নারী নেত্রীর নাম থাকলেও কনকচাঁপার নাম ছিল না।
এর আগে সরাসরি জাতীয় নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পাননি। তখনও তিনি মুখ বুজে মেনে নিয়েছিলেন। এবার সংরক্ষিত আসনের প্রক্রিয়ায় গিয়েও যখন নাম এলো না, তখনও তার কণ্ঠে একই সুর।
সোমবার বিকেল ৩টা ৫ মিনিটে ফেসবুকে দেওয়া এক পোস্টে কনকচাঁপা লেখেন, ‘প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা।’
শিল্পী আরও লেখেন, ‘সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও যখন নমিনেশন পাইনি আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও নাম নাই। আবারও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।’
ভক্ত-অনুরাগীদের উদ্দেশে কনকচাঁপা লেখেন, ‘আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেয়ার অনেক কিছু বাকি আছে।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা লেখেন, ‘ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।’
পোস্টটি লেখার কিছু সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা একের পর এক কমেন্ট করতে থাকেন।কেউ লিখেছেন, ‘আপনার চেয়ে যোগ্য কেউ নেই’। কেউ বলেছেন, ‘আপনি আছেন বলেই আমরা গর্বিত।’তবে কনকচাঁপা তার পোস্টে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ‘দেশের হয়ে, দশের হয়ে’ তিনি আছেন। আর থাকবেনও।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন