মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আজই সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি সই হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইতিমধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যেই তারা পাকিস্তানের রাজধানীতে পৌঁছাবেন।
তবে ইরান এখন পর্যন্ত পাকিস্তানে তাদের কোনো প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি।
ট্রাম্প আরও জানান, আলোচনার মূল বিষয় হলো- ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। এই বিষয়ে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইরানের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আমার ধারণা, এই পর্যায়ে কেউ অন্য কোনো খেলা খেলছে না।’ তিনি আরও জানান, আলোচনায় অগ্রগতি অর্জিত হলে তিনি নিজেও ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন।
এখন দেখার বিষয়, পাকিস্তানের মাটিতে দুই দেশের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি সত্যিই আজ স্বাক্ষরিত হয় কি না।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন