যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। এবার ইরানের উপকূলীয় অঞ্চল বুশেহরে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাতে ইরানের সামরিকবাহিনী তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি মাটিতে নামিয়ে আনে। উল্লেখ্য, বুশেহর ইরানের একটি সংবেদনশীল উপকূলীয় অঞ্চল, যেখানে এর আগেও মার্কিন ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল।
ড্রোন ভূপাতিতের বিষয়ে বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি বার্তা সংস্থা তাসনিম নিউজকে বলেন,
"আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা মূলত শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সঙ্গে সম্পর্কিত ছিল। বর্তমানে শহরের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।"
এদিকে এই ঘটনার পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ড্রোন ভূপাতিতের ঘটনার পর রাতে ইরানে নতুন করে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সামরিকবাহিনী।
ওয়াশিংটনের দাবি, তারা ইরানের একটি নির্দিষ্ট সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসনের মতে, ওই স্থাপনাটি এই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন বাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠেছিল।
ড্রোনটি নামানোর কিছু সময় আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকা থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তু টার্গেট করে মিসাইল ছুড়েছিল ইরানি সামরিকবাহিনী।
তাছাড়া, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে যে তারা বৃহস্পতিবার সকালে একটি মার্কিন বিমানঘাঁটিতেও সফল হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি, বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাব দিতেই তারা এই প্রতিশোধমূলক আঘাত হেনেছে।

শুক্রবার, ২৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন