বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে ফেসইবুকে অপপ্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম রাজধানীর রমনা মডেল থানায় এই জিডি করেন।
জিডি সূত্রে জানা গেছে, ‘Gen Z (FS Gaming)’ নামে একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়া ‘ফটোকার্ড’ শেয়ার করা হচ্ছে।
ফটোকার্ডে প্রতিমন্ত্রীর বরাতে লেখা হয়েছে, "গতকাল রাতে আমি অন্তত ১০টি পাম্পে গিয়েছি। কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট চোখে পড়েনি।"
তবে জিডি আবেদনে একান্ত সচিব উল্লেখ করেন, "প্রতিমন্ত্রী গতকাল রাতে কোনো তেল পাম্প পরিদর্শন করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও কোথাও প্রদান করেননি। মূলত বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। গতকাল (১৮ এপ্রিল) বিকেলেই তিনি চট্টগ্রাম ও মাতারবাড়ীর বিভিন্ন বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে ঢাকা ফিরেছেন।"
জিডিতে বলা হয়, "প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং দেশের জ্বালানি খাতের সাফল্যকে ম্লান করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।"
এই অপপ্রচারের সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আবেদন জানানো হয়েছে জিডিতে।

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন